বান্দরবানে ব্যাংক ডাকাতি, ৫২ জন দুদিনের রিমান্ডে

বান্দরবান প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ , ০৪:৪১ পিএম


বান্দরবানে ব্যাংক ডাকাতি, ৫২ জন দুদিনের রিমান্ডে
ছবি : সংগৃহীত

বান্দরবানের রুমায় ব্যাংক ডাকাতি ও অস্ত্র লুটসহ ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত অভিযানে কুকি-চিন সদস্য সন্দেহে গ্রেপ্তার ৫২ জনের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) পুলিশ ৫৭ জন আসামির পাঁচদিনের রিমান্ড আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে বান্দরবান চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ নাজমুল হোসাইন ৫২ জনকে দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

বান্দরবান চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জিআরও বিশ্বজিত সিংহ বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, দুটি মামলায় গ্রেপ্তার ৫৭ জন আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পুলিশ তাদের পাঁচদিনের রিমান্ড আবেদন করে। এদের মধ্যে ৫২ জনের দুদিনের রিমান্ড মঞ্জুর ও একজনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

আসামিপক্ষের আইনজীবী কাজী মহতুল হোসাইন যত্ন জানান, উভয়পক্ষের শুনানি শেষে আদালত ৫২ জনের রিমান্ড মঞ্জুর করেছেন। একজন অন্তঃসত্ত্বা হওয়ায় তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে। রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করা হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission