জয়পুরহাটে পুকুরে ডুবে আবু মুসা নামে ৪ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৪ মে) বিকেলে ক্ষেতলাল উপজেলার মুনঝার গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া আবু মুসা মুনঝার গ্রামের তারেক হোসেনের ছেলে।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আবু মুসা বিকেলে বাড়ির উঠানে খেলা করছিল। সবার অগোচরে সে নিজ বাড়ির পাশের পুকুরে পানিতে পড়ে ডুবে যায়। পরিবারের লোকজন শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে ক্ষেতলাল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান পরিবার ও স্থানীয় লোকজন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।




