‘বাংলাদেশকে টানা দুইবার হারানো কোনো অঘটন নয়’ 

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২৪ মে ২০২৪ , ০৪:২৫ পিএম


বাংলাদেশ-যুক্তরাষ্ট্র
ছবি-ইউএসএ

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে টাইগাররা হেরে যাওয়ার পর অনেক ক্রিকেট ভক্ত মনে করেছিলেন, এটি হয়তো কোনো অঘটন। তবে এক ম্যাচ হাতে থাকতে সিরিজ জয়ের পর বিষয়টি কোনো অঘটন নয় না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পেসার আলি খান।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৬ রানে হারিয়ে এক ম্যাচ হাতে থাকতেই সিরিজ নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের মতো একটি নবীন একটি দল। আর এই ম্যাচে তিন উইকেট শিকার করে জয়ের নায়ক আলি খান।

বৃহস্পতিবার (২৩ মে) ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে আলি খান বলেন, আমাদের ইউএসএকে বিশ্ব ক্রিকেটের মানচিত্রে তুলে ধরতে হবে। কখনও কখনও আপনি যখন একটি বড় দলের বিপক্ষে জয়ী হবেন, তখন তারা বলেন, ওহ, এটি একটি অঘটন। 

‘কিন্তু তাদের টানা দুইবার হারানো এবং সিরিজ জয় কোনো অঘটন নয়। সুযোগ পেলে আমাদের মেধা, দক্ষতা ও যোগ্যতা কাজে লাগাতে পারি।’

তিনি বলেন, আমরা (যুক্তরাষ্ট্র) জয়ের জন্য ক্ষুধার্ত। যারা আমাদের সামনে আসবে তাদেরই আমরা হারিয়ে দেওয়ার চেষ্টা করবো। এটি এমন একটি সময়, যখন আমরা অনেক কিছু পরিবর্তন এবং সমন্বয় করতে পারবো। 

‘আমাদের দলটি ভারসাম্যপূর্ণ দেখাচ্ছে। সবাই জয়ের জন্য ক্ষুধার্ত। আমি নিশ্চিত, ইউএসএ (টি-টোয়েন্টি বিশ্বকাপে) অন্যরকম কিছু করবে।’

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission