ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপের মাঝেই আর্জেন্টাইন ফুটবলারের মৃত্যু, যা জানা যাচ্ছে

আরটিভি নিউজ

প্রকাশ : ২১ জুন ২০২৬, ০৭:১৭ পিএম
আর্জেন্টাইন তরুণ ফুটবলার লাউতারো ফাজিওলি। ছবি: সংগৃহীত

চলছে ফিফা ফুটবল বিশ্বকাপ। এই মহাযজ্ঞের উন্মাদনায় যখন মেতে উঠেছে বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী, তখন আর্জেন্টিনার সান্তা ফে অঞ্চলের ফুটবল অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর প্রায় ২০ দিন নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে মৃত্যুর সঙ্গে লড়াই চালিয়ে শেষ পর্যন্ত হার মানলেন কোলন দে সান জাস্তো ক্লাবের তরুণ ফুটবলার লাউতারো ফাজিওলি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ২২ বছর।

গত ১ জুন নিজ বাড়িতে হঠাৎ জ্ঞান হারিয়ে পড়ে যান ফাজিওলি। অবাক করার বিষয়, এর মাত্র এক দিন আগেই তিনি সান্তা ফে কাপের একটি ম্যাচে মাঠে নেমেছিলেন। এরপর দ্রুত তাকে হোসে মারিয়া কালেন হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ করে দিয়ে চলে যান এই তরুণ ফুটবলার।

লাউতারোর মৃত্যুর খবরে শোক প্রকাশ করে তার ক্লাব কোলন দে সান জাস্তো। এক বিবৃতিতে ক্লাবটি জানায়, ‘আমাদের ক্লাবের প্রথম বিভাগের ফুটবলার লাউতারো ফাজিওলির মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তার পরিবার এবং বন্ধুদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা।’

শুধু শোকবার্তাতেই সীমাবদ্ধ থাকেনি ক্লাব কর্তৃপক্ষ। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সপ্তাহজুড়ে সব ধরনের কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে সান্তা ফে কাপের তৃতীয় রাউন্ডে দলের অংশগ্রহণও। ক্লাবের ভাষায়, ‘তার স্মরণে ও সম্মানে ক্লাবের সমস্ত কার্যক্রম বন্ধ থাকবে।’

এক বছর বয়সী এক কন্যাসন্তানের জনক ফাজিওলির অসুস্থতা ছিল যেন বজ্রপাতের মতোই আকস্মিক। সেন্ট্রাল সান কার্লোসের বিপক্ষে যে ম্যাচটি তিনি খেলেছিলেন, সেখানে তার শরীরে অসুস্থতার কোনো লক্ষণই দেখা যায়নি।

আরও পড়ুন

ক্লাবের পরিচালনা পর্ষদের সদস্য হোসে লুইস রেপেতো এ প্রসঙ্গে বলেন, ‘সোমবার সকালে প্রথম কিছুটা অসুস্থ বোধ করে সে। অথচ রবিবারের ম্যাচে ওর মধ্যে অসুস্থতার বিন্দুমাত্র কোনো লক্ষণ ছিল না। উল্টো পরের রাউন্ডে কোয়ালিফাই করার পর পুরো স্কোয়াড আর কোচিং স্টাফদের সঙ্গে সে ভীষণ আনন্দ করেছিল, মেতেছিল জয়ের উদযাপনে।’

তরুণ এই ফুটবলারের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সান্তা ফে ফুটবল লিগও। এক বিবৃতিতে তারা জানায়, ‘আমাদের ফুটবল অঙ্গনের খেলোয়াড় লাউতারোর জন্য গভীর শোক, যে আজ আমাদের ছেড়ে চলে গেছে। তার বন্ধু-বান্ধব এবং কোলন দে সান জাস্তো ক্লাব পরিবারের প্রতি আমরা আমাদের আন্তরিক সমবেদনা প্রকাশ করছি।’

মাত্র ২২ বছর বয়সে থেমে গেল লাউতারো ফাজিওলির জীবনযাত্রা। যে ফুটবলার কয়েক দিন আগেও সতীর্থদের সঙ্গে জয়ের আনন্দ ভাগ করে নিয়েছিলেন, তাকেই এখন স্মরণ করছে আর্জেন্টিনার ফুটবল অঙ্গন।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
বিশ্বকাপে সবচেয়ে বেশি ঘৃণামূলক বার্তার শিকার আর্জেন্টিনা
আর্জেন্টিনার কাছে হারের পর ফিফাকে চ্যালেঞ্জ বুরকিনা ফাসোর প্রেসিডেন্টের
২১ বছরে আর্জেন্টিনার হয়ে মেসির যত রেকর্ড
বিশ্বকাপ ফাইনালে হার নিয়ে অবশেষে মুখ খুললেন মেসি