১৮ সেকেন্ডের ভিডিওতে যা বললেন শ্রীলেখা

বিনোদন ডেস্ক, আরটিভি

রোববার, ২৬ মে ২০২৪ , ০১:০৬ পিএম


১৮ সেকেন্ডের ভিডিওতে যা বললেন শ্রীলেখা
ছবি: সংগৃহীত

ভারতের আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে বিভিন্ন কারণে প্রায়ই খবরের শিরোনাম হন টালিউডের এই তারকা। দর্শকদের ভালোবাসা, কটাক্ষে সময় কাটে তার। সম্প্রতি এই অভিনেত্রী ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন। 

শুক্রবার (২৪ মে) প্রকাশিত ১৮ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে, শ্রীলেখা খাটে শুয়ে আছেন। আর তার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে শুয়ে আছে তার চারপেয়ে সন্তানেরা। 

ভিডিওটি পোস্ট করে শ্রীলেখা মিত্র লিখেছেন, ‘শ্রীলেখার একসঙ্গে পাঁচজন লাগে। এটা প্রচার করে ব্যবসা করতে চায় পোর্টালগুলো। ঠিক ঠিক ঠিক। পঞ্চমজন হল আমার বিগল। সে একটু রেসিস্ট। তাই আলাদা শুয়েছে। কি বুঝছো?’

শ্রীলেখার ওই ভিডিওতে শুভ্রনীল চৌধুরী নামে একজন কমেন্ট করেছেন। 

তিনি লিখেছেন, আমার দু’টোতেই পাগল পাগল লাগে। তুমি এতোগুলোকে সামলাও কী করে? প্রণাম তোমাকে।

প্রসঙ্গত, প্রায়শই শ্রীলেখার বক্তব্যকে বিকৃত করে উপস্থাপন করে এক শ্রেণির মানুষ। ধারণা করা হচ্ছে, কোনো এক সময় কোনো কথার প্রেক্ষিতে হয়তো অভিনেত্রী বলেছিলেন একসঙ্গে পাঁচজন দরকার তার। আর সেই উক্তিকে নানাভাবে প্রচার করা হচ্ছে। ত্যক্ত-বিরক্ত হয়ে নিজের পোষ্যদের ভিডিও পোস্ট করে তাই এভাবেই দিলেন তার কড়া জবাব। 

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission