ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

ব্রাজিল জিততেই উল্লাসে মাতলেন তারকারা 

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ জুন ২০২৬, ১২:৪৭ পিএম
ব্রাজিল জিততেই উল্লাসে মাতলেন তারকারা  । ছবি: এআই

২০২৬ বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে জাপানকে ২-১ গোলে হারিয়ে শেষ ১৬ নিশ্চিত করেছে ব্রাজিল। সোমবার (২৯ জুন) হিউস্টনে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে পিছিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে দুই গোল করে দারুণ প্রত্যাবর্তন করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। প্রিয় দলের এই জয়ে উচ্ছ্বাসে মেতে উঠেছেন দেশের শোবিজ অঙ্গনের অনেক তারকাও। সামাজিক মাধ্যমে তারা ভাগ করে নিয়েছেন নিজেদের আনন্দের মুহূর্ত।

জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা জিয়াউল হক পলাশ ব্রাজিলের বিকল্প গাঢ় নীল জার্সি পরে একটি হাসিমুখের ছবি প্রকাশ করেন। ক্যাপশনে তিনি শুধু ব্রাজিলের পতাকা ও ভালোবাসার প্রতীক ব্যবহার করে দলের প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করেন।

1

চিত্রনায়ক শরিফুল রাজও ব্রাজিলের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। বহুতল ভবনের ছাদে দাঁড়িয়ে ব্রাজিলের বড় একটি পতাকা হাতে এবং হলুদ জার্সি পরে তোলা একটি ছবি শেয়ার করেন তিনি।

2

অভিনয়শিল্পী ফারিন খান সাধারণ দর্শকদের সঙ্গে রাস্তায় নেমে জয়ের আনন্দ উদযাপন করেন। হাতে ব্রাজিলের রঙের ভুভুজেলা নিয়ে ভিডিও প্রকাশ করে তিনি লেখেন, ‘শুধুই ব্রাজিল... খেলা হবে।’

3

অভিনেত্রী পারসা ইভানাও ব্রাজিলের হলুদ জার্সি পরে একটি সেলফি শেয়ার করেন। ছবির সঙ্গে তিনি লিখেছেন, ‘ভালোবাসি ব্রাজিল।’

4

চিত্রনায়িকা অপু বিশ্বাসও ব্রাজিলের জয়ের আনন্দ ভাগ করে নেন। ব্রাজিলের গাঢ় নীল জার্সি পরে হাসিমুখে বিজয়ের চিহ্ন দেখিয়ে নিজের ছবি ফেসবুক স্টোরিতে প্রকাশ করেন তিনি।

5

কণ্ঠশিল্পী কোনালও হলুদ জার্সি পরে একটি ছবি শেয়ার করে দুই আঙুলে বিজয়ের চিহ্ন দেখিয়ে দলের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

6

অন্যদিকে অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি ব্রাজিল-আর্জেন্টিনার চিরচেনা খুনসুটিকে সামনে এনে একটি ছবি প্রকাশ করেন। ছবিতে তিনি ব্রাজিলের জার্সিতে, আর পাশে আর্জেন্টিনার জার্সি পরে ছিলেন অভিনেতা নিলয় আলমগীর। ছবির ক্যাপশনে হিমি লেখেন, ‘উস্তাদদের মার শেষ রাতে।’

7

ব্রাজিলের জয়ের পর সামাজিক মাধ্যমে এমন অসংখ্য শুভেচ্ছা ও উদযাপনের বার্তায় সরব হয়ে ওঠেন দেশের জনপ্রিয় তারকারা।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী পরিচিত মুখ নাসিমা খানের জানাজা ও দাফন বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি হন অভিনেত্রী, জানালেন সাক্ষাৎকারে
ভারতের দক্ষিণা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি তার জীবনের এক অত্যন্ত কষ্টের অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন। তিনি জানিয়েছেন, একসময় কাস্টিং কাউচের শিকার হয়েছিলেন তিনি। 
ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি হন অভিনেত্রী, জানালেন সাক্ষাৎকারে
নাট্যকার মামুনুর রশীদের গ্রামের বাড়িতে চুরি
টাঙ্গাইল শহরে নাট্যকার মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বারান্দার গ্রিলের তালা ভেঙে ঘরে ঢুকে আলমারি ও ওয়ার্ডরোবের জিনিসপত্র তছনছ করেছে দুর্বৃত্তরা। 
নাট্যকার মামুনুর রশীদের গ্রামের বাড়িতে চুরি
‘সিনেমা হল আধুনিকায়নে পদক্ষেপ নেবে সরকার’
দেশের চলচ্চিত্রশিল্পের বিকাশ, সিনেমা হলের আধুনিকায়ন এবং দর্শক ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
‘সিনেমা হল আধুনিকায়নে পদক্ষেপ নেবে সরকার’
আরটিভিতে আজ (১২ অক্টোবর) যা দেখবেন
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১২ অক্টোবর) যা দেখবেন
আরও পড়ুন
অস্ট্রেলিয়ার সঙ্গে ড্রয়ের খেসারত ব্রাজিলের, সুখবর পর্তুগালের
ব্রাজিলে ভোটগ্রহণ শেষ, লুলা-বলসোনারোর হাড্ডাহাড্ডি লড়াই
ব্রাজিল কেন ঘুরে ঘুরে বিদেশের মাটিতে প্রীতি ম্যাচ খেলে?
ব্রাজিলে আজ প্রেসিডেন্ট নির্বাচন, কঠিন লড়াইয়ে লুলা-ফ্লাভিও