ইউরোর জন্য প্রাথমিক স্কোয়াড ঘোষণা স্পেনের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২৭ মে ২০২৪ , ০৫:২৪ পিএম


স্পেন
ছবি- সংগৃহীত

আসন্ন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ-২০২৪'কে সামনে রেখে ২৯ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে স্পেন। তবে স্পেনের এই ইউরো দলে খুব বড় চমক নেই। প্রাথমিক এই দল থেকে তিনজনকে বাদ দিয়ে আগামী ৭ জুন মূল স্কোয়াড বেছে নেওয়া হবে। 

সোমবার (২৭ মে) অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যকেও প্রাধান্য দিয়ে এই স্কোয়াড ঘোষণা করেন স্প্যানিশ কোচ লুই দে লা ফুয়েন্তে।

ফুয়েন্তের ঘোষিত এই দলে টটেনহাম ডিফেন্ডার পেদ্রো পোরোর জায়গা হয়নি। পাশাপাশি মার্কো অ্যাসেনসিও এবং মিগেল গুতিয়ারেজকেও প্রাথমিক দলে রাখেননি তিনি।

স্পেনের ইউরোর স্কোয়াডে বার্সেলোনার তিন বিস্ময়বালক পাউ কুবারসি, লামিনে ইয়ামাল এবং ফারমিন লোপেজ জায়গা পেয়েছেন। তবে ইনজুরির কারণে দলে জায়গা হয়নি পাবলো গাভির। নেই অ্যাটলেটিকো মিডফিল্ডার কোকেও। গত বিশ্বকাপে খেলা ডিফেন্ডার পাউ তোরেসও স্কোয়াডে নেই।

এদিকে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে জোড়া গোল করে রিয়াল মাদ্রিদকে ফাইনালে তোলা হোসেলুও স্পেনের ইউরোর দলে আছেন। সেই সঙ্গে দানি কারভাহাল, নাচো গ্রিমালদোরাও স্কোয়াডে জায়গা পেয়েছেন।

স্পেনের ২৯ জনের স্কোয়াড :

গোলরক্ষক : উনাই সিমন, রায়া, রেমিরো 

ডিফেন্ডার : কারভাহাল, নাভাস, লাপোর্ত, লে নরমান্দ, নাচো, ভিভিয়ান, কুবারসি, গ্রিমালদো, কুকুরেয়া 

মিডফিল্ডার : রদ্রি, জুবিমেন্ডি, ফাবিয়ান, মেরিনো, মার্কোস ইয়োরেন্তে, পেদ্রি, অ্যালেক্স গার্সিয়া, বায়েনা, ফেরমিন লোপেজ 

ফরোয়ার্ড : মোরাতা, হোসেলু, ওয়ারজাবাল, দানি অলমো, ফেরান তোরেস, নিকো উইলিয়ামস, আয়োজে পেরেজ, লামিন ইয়ামাল

 

স্পেনের প্রাথমিক স্কোয়াড 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission