ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপে খেলার মতো সামর্থ্য নেই রোনালদোর, ব্রাজিলের কিংবদন্তি রোনালদোর দাবি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ১০:৪৬ পিএম
রোনালদো নাজারিও। ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপে পর্তুগালের হতাশাজনক বিদায়ের পর আবারও আলোচনায় ক্রিশ্চিয়ানো রোনালদো। এবার তাকে নিয়ে মন্তব্য করেছেন ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার ও দুইবারের বিশ্বকাপজয়ী রোনালদো নাজারিও। তার মতে, ৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনালদোর পক্ষে এখন আর বিশ্বকাপের মতো সর্বোচ্চ পর্যায়ের ফুটবলে আগের মতো প্রতিদ্বন্দ্বিতা করা সম্ভব নয়।

চলতি বিশ্বকাপে ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ খেলেন পর্তুগিজ তারকা। পুরো টুর্নামেন্টে তার পারফরম্যান্স ছিল মিশ্র। গ্রুপপর্বে ডিআর কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচে সমালোচনার মুখে পড়লেও, উজবেকিস্তানের বিপক্ষে ৫-০ গোলের জয়ে করেন জোড়া গোল। তবে এরপরের তিন ম্যাচে তার নামের পাশে যোগ হয় মাত্র একটি গোল। শেষ পর্যন্ত শেষ ষোলো থেকেই বিদায় নেয় পর্তুগাল।

ইএসপিএন ব্রাজিলকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো নাজারিও বলেন, একটা সময় শরীর নিজেই আপনাকে বলে দেয় যে আপনি আর আগের মতো পারছেন না। আমার মনে হয় ক্রিশ্চিয়ানো এবং নেইমার দুজনেই এখন সেই পর্যায়ে পৌঁছে গেছে, যেখানে শরীরের সঙ্গে লড়াইটা সবচেয়ে কঠিন হয়ে ওঠে।

ব্রাজিলিয়ান এই কিংবদন্তির মতে, ক্লাব ফুটবলে রোনালদো এখনও অবদান রাখতে পারেন। তবে বিশ্বকাপের চাপ, গতি ও প্রতিযোগিতার মাত্রা সম্পূর্ণ ভিন্ন।

তিনি বলেন, সৌদি আরবের লিগে খেলার মতো মান হয়তো এখনও তার আছে। কিন্তু বিশ্বকাপ ভিন্ন এক মঞ্চ। সেখানে খেলার গতি, শারীরিক চাপ এবং প্রতিযোগিতার তীব্রতা অনেক বেশি। এই পর্যায়ে টিকে থাকা সহজ নয়।

নিজের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন রোনালদো নাজারিও। তিনি বলেন, ফুটবলের প্রতি যতই ভালোবাসা থাকুক না কেন, শেষ পর্যন্ত শরীরই সিদ্ধান্ত নেয়। আমার মস্তিষ্ক এখনও অনেক কিছু করতে চায়, কিন্তু শরীর আর সেই নির্দেশ মেনে চলতে পারে না। খেলোয়াড়দের একসময় এই বাস্তবতাটা মেনে নিতেই হয়।

আরও পড়ুন

রোনালদো নাজারিওর এই মন্তব্য ইতোমধ্যেই ফুটবল বিশ্বে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। তবে ক্রিশ্চিয়ানো রোনালদো এখনও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিশ্বকাপ জেতার সামর্থ্য আর নেই ব্রাজিলের: রোনালদো
একসময় বিশ্ব ফুটবলে সৌন্দর্য, সৃজনশীলতা আর জাদুকরি খেলার প্রতীক ছিল ব্রাজিল। পেলে, গারিঞ্চা, রোমারিও, রোনালদিনহো থেকে শুরু করে রোনালদো নাজারিও প্রজন্মের পর প্রজন্ম ধরে নিজেদের নান্দনিক ফুটবল দিয়ে বিশ্বকে মুগ্ধ করেছে সেলেসাওরা।
বিশ্বকাপ জেতার সামর্থ্য আর নেই ব্রাজিলের: রোনালদো
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পাকিস্তান
এশিয়া কাপ রাইজিং স্টারসের দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে পাকিস্তান। ২৩৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৮ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে তারা।
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পাকিস্তান
অবসর না নিলে রোনালদোর আগেই ১০০০ গোল করতাম: আগুয়েরো
হৃদযন্ত্রের জটিলতায় মাত্র ৩৩ বছর বয়সেই থেমে যায় সার্জিও আগুয়েরোর বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ার। তবে মাঠে খেলা চালিয়ে যেতে পারলে ক্রিস্টিয়ানো রোনালদোর আগেই ১০০০ গোলের মাইলফলক স্পর্শ করতে পারতেন বলে বিশ্বাস আর্জেন্টাইন এই কিংবদন্তি স্ট্রাইকারের।
অবসর না নিলে রোনালদোর আগেই ১০০০ গোল করতাম: আগুয়েরো
প্লে-অফে টানা দুই হারে এমএলএস থেকে বিদায় মেসির ইন্টার মায়ামির
মৌসুমজুড়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েও শেষ পর্যন্ত শিরোপা ধরে রাখা হলো না ইন্টার মায়ামির। এমএলএসের নিয়মিত মৌসুমে সর্বোচ্চ ৮০ গোল করা দলটি প্লে-অফের প্রথম দুই ম্যাচে গোলের দেখা না পেয়ে বিদায় নিয়েছে।
প্লে-অফে টানা দুই হারে এমএলএস থেকে বিদায় মেসির ইন্টার মায়ামির
তিন বছর পর মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কত্বে ফিরলেন রোহিত শর্মা
আইপিএলের ২০২৭ মৌসুমকে সামনে রেখে আবারও রোহিত শর্মার হাতে নেতৃত্বের দায়িত্ব তুলে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। প্রায় তিন বছর পর ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়কত্বে ফিরছেন ভারতের সাবেক অধিনায়ক। 
তিন বছর পর মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কত্বে ফিরলেন রোহিত শর্মা
আরও পড়ুন
দুই রোনালদোকে ছাড়িয়ে এমবাপ্পের নতুন ইতিহাস, সামনে শুধু মেসি
রোনালদোর পেনাল্টি মিস, আল আহলির কাছে হারল আল নাসর
অবসরের পর এবার বিনোদন জগতে রোনালদো
একই সুরে বিদায়, মেসি-রোনালদো-নেইমারের শেষ গোলের অদ্ভুত মিল