বিলাওয়াল ভুট্টোর বক্তব্যের কড়া জবাব দিলেন ওয়াইসি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ , ১১:৩৮ পিএম


বিলাওয়াল ভুট্টোর বক্তব্যের কড়া জবাব দিলেন ওয়াইসি
ছবি: সংগৃহীত

সিন্ধু পানি চুক্তি স্থগিত নিয়ে পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো জারদারির মন্তব্যের কড়া সমালোচনা করেছেন অল ইন্ডিয়া মজলিস-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। বিলাওয়ালের হুঁশিয়ারিকে ‘শিশুসুলভ কথাবার্তা’ বলে মন্তব্য করেছেন তিনি।

বিজ্ঞাপন

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের জনপ্রিয় পর্যটনকেন্দ্র পেহেলগামে গত মঙ্গলবার বিকেলে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিত করার ঘোষণা দেয় দিল্লি। এর পরিপ্রেক্ষিতে বিলাওয়াল শুক্রবার (২৫ এপ্রিল) হুঁশিয়ারি দিয়ে বলেন, সিন্ধু আমাদের এবং এটি আমাদেরই থাকবে—এর ওপর দিয়ে হয় আমাদের পানি, নয় তাদের রক্ত বইবে।

এই মন্তব্যের পরই ভারতের রাজনৈতিক মহল থেকে তীব্র প্রতিক্রিয়া আসে।

বিজ্ঞাপন

এই বিষয়ে ওয়াইসি বলেন, এই ধরণের শিশুসুলভ কথা ভুলে যান। তিনি জানেন না তার দাদার সঙ্গে কী হয়েছিল? তার মা? তার মা সন্ত্রাসীদের হাতে নিহত হয়েছেন। তাই অন্তত, তার এভাবে কথা বলা উচিত নয়। আপনি কি জানেন আপনি কী বলছেন? আমেরিকা যদি কিছু না দেয়, তাহলে আপনারা দেশ চালাতে পারবেন না এবং আপনারা আমাদের ছোট করে দেখার চেষ্টা করছেন।

এদিন ওয়াইসি আরও বলেন, তাকে ভাবতে হবে কে তার মাকে হত্যা করেছে। সন্ত্রাসবাদ তাকে হত্যা করেছে। যদি সে তা না বোঝে, তাহলে আপনি তাকে কী ব্যাখ্যা করবেন? যখন তারা আপনার মাকে গুলি করে, তখন এটি সন্ত্রাসবাদ। আর যখন তারা আমাদের মা ও মেয়েদের হত্যা করে, তখন তা সন্ত্রাসবাদ নয়?

বিজ্ঞাপন

ভারতকে পারমাণবিক অস্ত্রের হুমকি দেওয়া পাকিস্তানি নেতাদেরও তীব্র সমালোচনা করেছেন ওয়াইসি। তিনি বলেন, মনে রাখবেন, যদি আপনি কোনো দেশে প্রবেশ করে নিরপরাধ মানুষকে হত্যা করেন, তাহলে যেই ক্ষমতায় থাকুক না কেন, কোনো দেশই চুপ করে থাকবে না।

এ সময় পাকিস্তানের উদ্দেশে আসাদউদ্দিন ওয়াইসি বলেন, আপনি কোন ধর্মের কথা বলছেন? আপনি খাওয়ারজির (ইসলামের প্রাথমিক বছরগুলিতে আবির্ভূত একটি উগ্রপন্থি সম্প্রদায়) এতে বোঝা যায় আপনিই আইএসের উত্তরসূরি। নিরীহ মানুষকে তাদের ধর্ম নিয়ে প্রশ্ন করে হত্যা করা আমাদের ধর্ম নয়।

বিজ্ঞাপন

তিনি বলেন, ওরা (পাকিস্তান) ভারতের থেকে আধা ঘণ্টাও নয়, বরং অর্ধশতাব্দী পিছিয়ে আছে। আমাদের সেনাবাহিনীর বাজেট আপনার দেশের বাজেটের চেয়ে বেশি। পাকিস্তানি নেতাদের ভারতকে পরমাণু যুদ্ধের হুমকি দেওয়া উচিত নয়। তাদের মনে রাখা উচিত, তারা যদি অন্য দেশের নিরপরাধ মানুষকে হত্যা করে তাহলে কেউ চুপ করে বসে থাকবে না।

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission