ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ভিসা ফি নিয়ে বড় দুঃসংবাদ দিল জাপান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ জুন ২০২৬, ০১:৫৫ পিএম
ছবি: সংগৃহীত

বিদেশি পর্যটক ও অভিবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল সূর্যোদয়ের দেশ জাপান। আগামীকাল ১ জুলাই থেকে দেশটিতে প্রবেশ করতে বিদেশি নাগরিকদের আগের চেয়ে পাঁচ গুণ পর্যন্ত বেশি ভিসা ফি দিতে হবে। ১৯৭৮ সালের পর অর্থাৎ দীর্ঘ প্রায় ৪৮ বছর পর এই প্রথম ভিসা ফি বাড়ানোর এমন নজিরবিহীন সিদ্ধান্ত নিল টোকিও।

জাপান সরকারের নতুন ঘোষণা অনুযায়ী, সিঙ্গেল-এন্ট্রি বা একবার প্রবেশের ভিসার আবেদন ফি ৩ হাজার জাপানি ইয়েন থেকে বাড়িয়ে একলাফে ১৫ হাজার ইয়েন করা হয়েছে। অন্যদিকে মাল্টিপল-এন্ট্রি বা একাধিকবার প্রবেশের ভিসার খরচ ৬ হাজার ইয়েন থেকে বাড়িয়ে করা হয়েছে ৩০ হাজার ইয়েন।

সাম্প্রতিক সময়ে জাপানে বিদেশি পর্যটকদের রেকর্ড উপচে পড়া ভিড় দেখা গেছে। এই বিপুল চাপের কারণে দেশটির সামগ্রিক অবকাঠামো ও জনসেবার ওপর ব্যাপক ধকল যাচ্ছে। জাপান সরকার জানিয়েছে, বর্তমান বিশ্ববাজারের মূল্যবৃদ্ধি, অভ্যন্তরীণ প্রশাসনিক খরচ বৃদ্ধি এবং জাপানি মুদ্রা ইয়েনের রেকর্ড অবমূল্যায়নের কারণে উদ্ভূত পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতেই ভিসা ফি বাড়ানোর এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

আরও পড়ুন

ভিসা ফি বাড়ানোর পাশাপাশি সব ভ্রমণকারীর জন্য ডিপার্চার ট্যাক্স বা দেশ ত্যাগ করও ১ হাজার ইয়েন থেকে বাড়িয়ে ৩ হাজার ইয়েন করা হয়েছে। এ ছাড়া স্থায়ীভাবে বসবাসের (পার্মানেন্ট রেসিডেন্সি) আবেদন ফি ১০ হাজার ইয়েন থেকে বাড়িয়ে সর্বোচ্চ ৩ লাখ ইয়েন এবং রেসিডেন্সি স্ট্যাটাস পরিবর্তনের ফি ১ লাখ ইয়েন করার আইন পাস করেছে দেশটির উচ্চকক্ষ।

অর্থনৈতিক ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আকস্মিক এই ফি বৃদ্ধির মূল উদ্দেশ্য অতিরিক্ত পর্যটকদের ভিড় সরাসরি নিয়ন্ত্রণ করা নয়, বরং বিপুলসংখ্যক দর্শনার্থী সামলানোর প্রশাসনিক ও পরিচালন খরচের বড় একটা অংশ বিদেশি নাগরিকদের পকেট থেকে তুলে নেওয়া। তবে ফি পাঁচ গুণ বাড়লেও নান্দনিক দেশ হিসেবে জাপানের চিরন্তন আবেদনের কারণে পর্যটক বা দক্ষ অভিবাসী আসার সংখ্যায় খুব বেশি নেতিবাচক প্রভাব পড়বে না বলেই মনে করছে দেশটির নীতি-নির্ধারকেরা।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে সবাইকে তাৎক্ষণিক সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এর মধ্যে রয়েছে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরও।
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
  ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান। একই সঙ্গে রাজ্যসভার সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন তিনি।  মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান মুরুগান। পদত্যাগের কারণ হিসেবে তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক শক্তি বাড়ানোর কথা জানিয়েছেন তিনি। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্যে দলের ভিত আরও মজবুত করতে পুরো সময় দিতে চান এই বিজেপি নেতা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মুরুগান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতমাতা ও তামিলনাড়ুর সেবা করার সুযোগ পাওয়া তার জীবনের সবচেয়ে বড় সম্মান। তিনি আরও বলেন, দিনমজুর পরিবারের সন্তান হিসেবে জীবন শুরু করে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাজ করার সুযোগ পাওয়া তার কাছে অত্যন্ত গর্বের বিষয়। মুরুগান জানিয়েছেন, এবার তিনি দলের তৃণমূল পর্যায়ে ফিরে যেতে চান। তামিলনাড়ুতে বিজেপিকে আরও শক্তিশালী করাই হবে তার প্রধান লক্ষ্য। এর আগে তামিলনাড়ুতে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এল মুরুগান। পরে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন তিনি। ২০৩০ সালে রাজ্যসভায় তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে পদত্যাগপত্রে তিনি অবিলম্বে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আরটিভি/ এসকেডি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তি পোপ
আরও পড়ুন
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
‘প্রধানমন্ত্রীর জাপান সফরে গুরুত্ব পাবে অর্থনৈতিক অংশীদারিত্ব ও বিনিয়োগ’
প্রশিক্ষণ নিতে জাপানে যাচ্ছেন দেশের ১৭ বিচারক ও ৬ আইনজীবী
জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প