সামাজিক যোগাযোগ মাধ্যমে করা সেই পোস্টই বদলে দেয় জীবনের গল্প। রেডিটে দেওয়া তথ্য দেখে এক ব্যবহারকারী ওই ব্যক্তিকে জানান, তার বাবার খোঁজ পাওয়া যেতে পারে। কিছুদিনের মধ্যেই সম্ভাব্য একজনকে খুঁজে পান ওই ব্যক্তি। যোগাযোগ করে নিশ্চিত হন এটাই তার বহু বছর আগে হারিয়ে যাওয়া বাবা। পরে দুজনের সাক্ষাৎ হয় এবং দীর্ঘদিন পর মিলন ঘটে বাবা-ছেলের। শুক্রবার (৪ জুলাই) একটি প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা।
ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন তোলে। বহু মানুষ মন্তব্যে জানান, প্রযুক্তির এই ব্যবহার সত্যিই আবেগঘন ও অনুপ্রেরণামূলক।
শৈশবে তার বাবার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় পোস্টে উল্লেখ করে তিনি বলেন, আমার মাত্র ২ বছর বয়সে আমার বাবা-মা আলাদা হয়ে যান। আমি কখনো বাবাকে জানার সুযোগ পাইনি।
পরে সেই ব্যক্তি লেখেন, বাবার সঙ্গে কথা বলার সময় আবেগ ধরে রাখতে পারেননি তিনিও। এত বছর পর বাবার কণ্ঠ শুনে যেন জীবনের অপূর্ণতা কিছুটা হলেও পূরণ হয়েছে। তিনি জানান, খুব শিগগিরই বাবার সঙ্গে দেখা করার পরিকল্পনা করছেন।সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পোস্টের পর অনেক ব্যবহারকারী তাদের প্রতিক্রিয়া জানান। অনেকে মন্তব্যে তাকে তার বাবার সংস্থার সঙ্গে যোগাযোগ করতে বলেন।
এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমের মানবিক দিকটি আবারও সামনে এনেছে। অনেকেই মন্তব্য করেছেন, প্রযুক্তি শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটা হারিয়ে যাওয়া সম্পর্ককেও ফিরিয়ে আনতে পারে।
প্রতিবেদনে আরো বলা হয়, এর কিছুদিন পর ভিন্ন আরেকটি পোস্টে ওই ব্যক্তি জানান, তিনি তার বাবাকে খুঁজে পেয়েছেন। মোবাইল ফোনে ছেলের কণ্ঠ শুনে কেঁদে ফেলেন বাবা। পরিবারের সঙ্গে বিচ্ছেদের পর তার বাবা আর বিয়ে করেননি। বর্তমানে তিনি চেন্নাইয়ে কর্মরত আছেন।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
আরটিভি/এসকে




