ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

ভারতে একলাফে হাজার টাকা বাড়ল গ্যাসের দাম

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ মে ২০২৬, ০৫:০৫ পিএম
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক জ্বালানি বাজারের অস্থিরতা এবং ইরান-সংকটের প্রভাবে ভারতে আবারও বাণিজ্যিক তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানো হয়েছে। তবে স্বস্তির খবর হলো, সাধারণ গ্রাহকদের জন্য গৃহস্থালি এলপিজি, পেট্রল ও ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

শুক্রবার (১ মে) প্রকাশিত ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম গড়ে ৯৯৩ রুপি বৃদ্ধি পেয়েছে। ফলে রাজধানী দিল্লিতে এই সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়িয়েছে ৩,০৭১.৫০ রুপি, যা আগে ছিল ২,০৭৮.৫০ রুপি। একইভাবে মুম্বাইয়ে দাম ২,০৩১ রুপি থেকে বেড়ে হয়েছে ৩,০২৪ রুপি।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানকে ঘিরে আন্তর্জাতিক উত্তেজনা শুরুর পর এটি তৃতীয় দফা মূল্যবৃদ্ধি। এর আগে মার্চ মাসে ১৪৪ রুপি এবং ১ এপ্রিল প্রায় ২০০ রুপি বাড়ানো হয়েছিল।

টানা মূল্যবৃদ্ধির ফলে রেস্তোরাঁ, হোটেল ও খাদ্যনির্ভর ব্যবসাগুলো বড় ধরনের চাপে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ এসব খাতে দৈনন্দিন কার্যক্রমে বাণিজ্যিক গ্যাস অপরিহার্য। এর প্রভাব হিসেবে খাবারের দাম বাড়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির কারণে তেল বিপণন কোম্পানিগুলো লোকসানে পড়ছে। তারা উচ্চমূল্যে জ্বালানি কিনলেও খুচরা পর্যায়ে একই দামে বিক্রি করতে বাধ্য হওয়ায় প্রতিদিন বড় অঙ্কের আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে।

আরও পড়ুন

এদিকে, ১ মে থেকে এলপিজি ব্যবস্থাপনায় নতুন নিয়ম চালু করেছে ভারত সরকার। নতুন নিয়ম অনুযায়ী, শহরাঞ্চলে এলপিজি সিলিন্ডার বুকিংয়ের মধ্যে ব্যবধান ২১ দিনের পরিবর্তে ২৫ দিন করা হয়েছে। গ্রামাঞ্চলে এ ব্যবধান সর্বোচ্চ ৪৫ দিন পর্যন্ত হতে পারে। নির্ধারিত সময়ের আগে বুকিং করলে তা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সামরিক ঐতিহ্যে ২৫০ ফুটের বিজয় তোরণ নির্মাণের পরিকল্পনা ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাস ও ঐতিহ্যের স্মারক হিসেবে ওয়াশিংটনে ২৫০ ফুট উচ্চতার বিশাল তোরণ নির্মাণের পরিকল্পনা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সামরিক ঐতিহ্যে ২৫০ ফুটের বিজয় তোরণ নির্মাণের পরিকল্পনা ট্রাম্পের
যুক্তরাষ্ট্রে চাকরির বাজারে বড় উত্থান, কমল বেকারত্ব
যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে আবারও গতি ফিরেছে।
যুক্তরাষ্ট্রে চাকরির বাজারে বড় উত্থান, কমল বেকারত্ব
যুক্তরাষ্ট্রে ৩৫ বছরের রেকর্ড ভাঙল হাম সংক্রমণ
যুক্তরাষ্ট্রে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ছে হাম।
যুক্তরাষ্ট্রে ৩৫ বছরের রেকর্ড ভাঙল হাম সংক্রমণ
নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম পুনরুদ্ধারের সময় এসেছে: বিজেপি এমপি নিশিকান্ত
শুধু পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীর নয়, বাংলাদেশের নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম বন্দরও ‘পুনরুদ্ধার’ করা উচিত বলে মন্তব্য করেছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সংসদ সদস্য নিশিকান্ত দুবে।
নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম পুনরুদ্ধারের সময় এসেছে: বিজেপি এমপি নিশিকান্ত
মেক্সিকোর কাছে ১ বিলিয়ন ডলারের হেলিকপ্টার বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের
মেক্সিকোর কাছে ১০৮ কোটি ডলার (প্রায় ১ দশমিক ০৮ বিলিয়ন ডলার) মূল্যের ব্ল্যাক হক সামরিক হেলিকপ্টার বিক্রির সম্ভাব্য অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। 
মেক্সিকোর কাছে ১ বিলিয়ন ডলারের হেলিকপ্টার বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের
আরও পড়ুন
ভারতে ২৫ হাজার ইঁদুরের অদ্ভুত মন্দির, তাদের উচ্ছিষ্টই ভক্তদের পবিত্র প্রসাদ!
রাশিয়ার তেলবাহী জাহাজ চালিয়ে ব্রিটেনে আটক ভারতীয় নাবিক
বাংলাদেশিদের জন্য সহজ হয়ে গেল ভারতীয় ভিসার আবেদন 
ভারতীয় ভিসা আবেদনে বাংলাদেশিদের জন্য নতুন নির্দেশনা