ইসরায়েলের বর্বর হামলায় আরও ৮৬ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫ , ০৮:৫২ এএম


ইসরায়েলের বর্বর হামলায় আরও ৮৬ ফিলিস্তিনি নিহত
ফাইল ছবি

দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় ফিলিস্তিনের গাজার উপত্যকায় আরও ৮৬ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৪৯২ জন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৬ আগস্ট) আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

এতে বলা হয়, রোববার সন্ধ্যা থকে পরবর্তী ২৪ ঘণ্টায় ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৫৮ জন দখলদার বাহিনীর নিক্ষিপ্ত গোলায় এবং বাকি ২৮ জন খাদ্য সংগ্রহ করতে গিয়ে এলোপাতাড়ি গুলিতে নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রকৃত আহত ও নিহতের সংখ্যা আরও বেশি। কারণ, তাদের অনেকেই ধ্বংসস্তূপের তলায় আটকা পড়েছেন এবং প্রয়োজনীয় সরঞ্জাম ও লোকবলের অভাবে তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা। এলোপাতাড়ি গুলি চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যার পাশাপাশি ২৫১ জনকে ধরে নিয়ে আসে তারা।

বিজ্ঞাপন

হামাসের হামলার জবাবে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী, যা এখনও চলছে। দখলদার বাহিনী এখন পর্যন্ত ৬২ হাজার ৭৪৪ জনের বেশি ফিলিস্তিকে হত্যা করেছেন। আহত হয়েছেন আরও ১ লাখ ৫৮ হাজার ২৫৯ জন ফিলিস্তিনি।

আরটিভি/আরএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission