ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের

বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ , ০৯:৩৬ পিএম


ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
ছবি: সংগৃহীত

ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ফিলিস্তিনের পশ্চিমতীর অধিগ্রহণ করার কোনো উদ্যোগকে যুক্তরাষ্ট্র সমর্থন করবে না। এমন কাজ করলে ইসরায়েলকে কঠিন ক্ষতির মুখে পড়তে হবে এবং যুক্তরাষ্ট্রের সমর্থন হারাতে হবে। টাইম ম্যাগাজিনকে ট্রাম্পের দেওয়া এক সাক্ষাৎকারের বরাতে বৃহস্পতিবার (২৩অক্টোবর) দ্য টাইমস অব ইসরায়েল এ-সংক্রান্ত খবর প্রকাশ করেছে।

বিজ্ঞাপন

ইসরায়েল ফিলিস্তিনের পশ্চিমতীর অধিগ্রহণের উদ্যোগ নিলে ট্রাম্প প্রশাসন কি পদক্ষেপ নিবে এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, এটি হবে না, কারণ আমি আরব দেশগুলোকে কথা দিয়েছি। আমাদের প্রতি আরবদের অনেক সমর্থন রয়েছে। ইসরায়েল পশ্চিমতীর অধিগ্রহণ করতে পারবে না, কারণ আমি আরবদের কথা দিয়েছি। যদি ইসরায়েল এমন কিছু করে থাকে, তাহলে যুক্তরাষ্ট্রের সব সমর্থন হারাবে তারা।

আরও পড়ুন

ইসরায়েলি সরকারের উগ্রপন্থি এমপি-মন্ত্রীরা যখন পুরো পশ্চিমতীর অধিগ্রহণের জন্য চাপ দিচ্ছেন এবং এ ব্যাপারে জনমত গঠনে প্রচারণা চালাচ্ছেন, ঠিক সেই মুহূর্তে ট্রাম্পের এমন কড়া মন্তব্য সামনে এলো।

বিজ্ঞাপন

সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, তিনি গাজা উপত্যকা পরিদর্শনের পরিকল্পনা করছেন, যদিও তিনি এ বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেননি।

উল্লেখ্য, পশ্চিম তীর নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারি এবারই প্রথম নয়। এর আগে সেপ্টেম্বরেও তিনি ওভাল অফিসে সাংবাদিকদের বলেছিলেন, অধিকৃত পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করতে দেবেন না। ইসরায়েলের কিছু উগ্র ডানপন্থি নেতা পশ্চিম তীর যুক্ত করে সেখানে নিজেদের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পরিকল্পনাকে ধূলিসাৎ করতে চাইছেন। তাদের সেই আহ্বান নাকচ করে দিয়ে ট্রাম্প বলেছিলেন, আমি পশ্চিম তীর ইসরায়েলের সঙ্গে যুক্ত করতে দেব না, কোনোভাবেই না। যথেষ্ট হয়েছে, এবার থামতে হবে।

বিজ্ঞাপন

আরটিভি/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission