স্কুটার চালাচ্ছে কুকুর, ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫ , ০২:২৭ পিএম


স্কুটার চালাচ্ছে কুকুর, ভিডিও ভাইরাল
স্কুটার চালাচ্ছে কুকুর, ভিডিও ভাইরাল। ছবি: সংগৃহীত

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে চীনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, চার চাকার একটি স্কুটার চালাচ্ছে একটি কুকুর। চীনের সিচুয়ান প্রদেশের মেইশান শহরে এই দৃশ্য দেখা গেছে। যা দেখে বহু মানুষ বিস্মিত হয়েছেন। 

বিজ্ঞাপন

ভিডিওতে দেখা যায়, কালো রঙের একটি কুকুর স্কুটারের চালকের আসনে দাঁড়িয়ে সামনের স্টিয়ারিং ধরে ঘেউ ঘেউ করছে, আর স্কুটারটি সড়কে অন্যান্য যানবাহনের পাশ দিয়ে ধীরে ধীরে চলছে।

দেশটির সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, একজন ট্রাফিক পুলিশ পরে কুকুরটিকে গাড়ি চালাতে বাধা দেন এবং সেটিকে থামান।

বিজ্ঞাপন
আরও পড়ুন

জানা গেছে, কুকুরটির মালিক পেশাদার প্রাণী প্রশিক্ষক, নাম চেন। তার কুকুরটি ল্যাব্রাডার প্রজাতির, নাম ওয়েনজি, বয়স পাঁচ বছর। দারুণ বুদ্ধিমান ও শান্ত স্বভাবের জন্য এলাকার সবাই তার কুকুরটিকে চেনে। এক মাস ধরে তিনি কুকুরটিকে স্কুটার চালানো শিখিয়েছেন এবং ওয়েনজি এখন একা একাই স্কুটার চালাতে পারে।

তিনি বলেন, স্কুটারটি বয়স্কদের ব্যবহারের জন্য এবং তিনি সেটির চালু ও বন্ধ করার ব্যবস্থায় খানিকটা পরিবর্তন করেছেন। এখন একটি বোতাম চেপে ধরলে সেটি সামনে যায় এবং বোতাম থেকে পা তুলে নিলে বন্ধ হয়ে যায়। কুকুরটি এক পা দিয়ে এই কাজটি করে। 

বিজ্ঞাপন

চেন জানান, গাড়ি চালানোর সময় তিনি কুকুরটির সঙ্গেই ছিলেন। তবে সেটি কেমন চালায়, তা দেখতে তিনি কিছুক্ষণের জন্য কুকুরটিকে একা গাড়ি চালাতে দিয়েছিলেন। 

স্কুটার চালানোর পাশাপাশি ওয়েনজি স্কেটবোর্ডও চালাতে পারে, জ্বালাতে পারে লাইট এবং এমনকি বাড়ির আবর্জনাও যথাস্থানে ফেলে আসতে পারে। চেন প্রাণী, বিশেষ করে কুকুর ও বিড়ালের একটি প্রশিক্ষণকেন্দ্র চালান। এছাড়া পোষা প্রাণীদের জন্য তার একটি পেট বোর্ডিংও আছে।

পুলিশ চেনকে জরিমানা করেনি, তবে মৌখিকভাবে সতর্ক করেছে যে কুকুরদের সড়কে গাড়ি চালানোর অনুমতি নেই। 

আরটিভি/এসআর

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission