অজিত দোভাল

বাংলাদেশে সরকার পতনের জন্য দায়ী দুর্বল শাসন ব্যবস্থা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

শনিবার, ০১ নভেম্বর ২০২৫ , ১১:৫৩ এএম


বাংলাদেশে সরকার পতনের জন্য দায়ী দুর্বল শাসন ব্যবস্থা
ছবি: সংগৃহীত

বাংলাদেশের সরকার পরিবর্তনের পেছনে দুর্বল প্রশাসনিক কাঠামোর ভূমিকা ছিল বলে মন্তব্য করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভাল। শনিবার (১ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

শুক্রবার রাষ্ট্রীয় ঐক্য দিবস উপলক্ষে দেওয়া এক বক্তব্যে দোভাল বলেন, দুর্বল শাসন ব্যবস্থা অনেক সময় একটি দেশের সরকারের পতনের কারণ হয়ে দাঁড়ায়। বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কাসহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে অনানুষ্ঠানিক উপায়ে সরকার পরিবর্তনের পেছনেও এমন দুর্বল প্রশাসনিক কাঠামোর ভূমিকা ছিল।

তিনি বলেন, রাষ্ট্র গঠন ও নিরাপত্তা রক্ষায় কার্যকর শাসনব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি সাধারণ মানুষের আকাঙ্ক্ষা পূরণেও সহায়ক। “আজকের প্রশাসনের বড় চ্যালেঞ্জ হলো সাধারণ মানুষকে সন্তুষ্ট রাখা। এখন সাধারণ মানুষ আগের চেয়ে অনেক বেশি সচেতন, উচ্চাকাঙ্ক্ষী এবং রাষ্ট্রের কাছ থেকে আরও বেশি প্রত্যাশা রাখে। তাই রাষ্ট্রেরও তার সন্তুষ্টির প্রতি খেয়াল রাখতে হয়।”

আরও পড়ুন

তিনি আরও বলেন, রাষ্ট্র গঠনের মূল শক্তি নিহিত থাকে কার্যকর শাসনব্যবস্থায়, যা জনগণের আস্থা ও অংশগ্রহণ নিশ্চিত করে। “একটি জাতির শক্তি নিহিত থাকে তার শাসন ব্যবস্থায়।”

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শাসন মডেলের প্রশংসা করে দোভাল বলেন, ভারত এখন “এক নতুন কক্ষপথে প্রবেশ করছে” এবং বর্তমান সরকার প্রশাসনিক দুর্নীতি দমনে যে প্রাতিষ্ঠানিক পরিবর্তন এনেছে, তা গভীর প্রভাব ফেলছে।

ভালো শাসনের মূল উপাদান হিসেবে দোভাল নারীর সুরক্ষা, সমতা ও ক্ষমতায়ন এবং প্রযুক্তির ব্যবহার-এর ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, “শুধু ভালো আইন বা কাঠামো থাকলেই হবে না, এগুলো কার্যকরভাবে বাস্তবায়ন করাই সবচেয়ে জরুরি।” একইসঙ্গে সাইবার হামলার মতো প্রযুক্তি নির্ভর হুমকি থেকেও সমাজকে রক্ষা করার কথা বলেন তিনি।

আরটিভি/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission