পর্যবেক্ষণ কেরেলা হাইকোর্টের

প্রথম স্ত্রীর আপত্তি থাকলে স্বামীর দ্বিতীয় বিয়ের নিবন্ধন করা যাবে না

বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ , ০১:৫৪ পিএম


প্রথম স্ত্রীর আপত্তি থাকলে স্বামীর দ্বিতীয় বিয়ের নিবন্ধন করা যাবে না
ছবি: সংগৃহীত

ভারতের দক্ষিণের রাজ্য কেরালায় কোনো মুসলিম পুরুষ তার প্রথম স্ত্রী জীবিত থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করলে তা সরাসরি নিবন্ধন বা নথিভুক্ত করা যাবে না বলে জানিয়েছে কেরেলা হাইকোর্ট। আদালত বলেছে, দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে অবশ্যই প্রথম স্ত্রীর মতামত নিতে হবে। কেরালার রাজধানী তিরুবনন্তপুরমের বাসিন্দা মোহাম্মদ শরিফ এবং তার দ্বিতীয় স্ত্রীর একটি আবেদন বিবেচনার সময় আদালত এই পর্যবেক্ষণ দেন। তারা দ্বিতীয় বিয়ে নথিভুক্ত করার জন্য আদালতের নির্দেশনা চেয়েছিলেন।  খবর ইন্ডিয়া টুডের। 

আদালত বলেন, মুসলিম ব্যক্তিগত আইন কিছু পরিস্থিতিতে দ্বিতীয় বিবাহ অনুমোদিত করলেও, প্রথম স্ত্রী জীবিত থাকা অবস্থায় তার স্বামীর দ্বিতীয় বিয়ে নিবন্ধনের ক্ষেত্রে তিনি নীরব দর্শক হয়ে থাকতে পারেন না। উচ্চ আদালত স্পষ্টভাবে জানান, যদি একজন মুসলিম পুরুষ তার প্রথম বিয়ে বলবৎ থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে নিবন্ধন করতে চান, তবে অবশ্যই প্রথম স্ত্রীকে শুনানির সুযোগ দিতে হবে।

আরও পড়ুন

শুনানিতে আদালত নির্দেশ দেয়, যদি কোনো মুসলিম পুরুষ তার দ্বিতীয় বিবাহ নথিভুক্ত করতে চান, তাহলে তাকে অবশ্যই তার প্রথম স্ত্রীর মতামত নিতে হবে। এ ক্ষেত্রে প্রথম স্ত্রী যদি আপত্তি করেন এবং অভিযোগ করে তবে তার স্বামীর দ্বিতীয় বিয়ে অবৈধ। তাই সেই বিয়ে নথিভুক্ত করা থেকে রেজিস্ট্রারকে বিরত থাকতে হবে। 

উচ্চ আদালত আরও জানান, মুসলিম ব্যক্তিগত আইনের অধীনে দ্বিতীয় বিয়ের বৈধতা প্রতিষ্ঠার জন্য মামলাকারীদের নির্দিষ্ট আদালতে যেতে হবে। মঙ্গলবার হাইকোর্ট মোহাম্মদ শরিফের আবেদন খারিজ করে দিয়েছেন। এর কারণ ব্যাখ্যা করে আদালত বলেন, এ মামলায় প্রথম স্ত্রীকে পক্ষ করা হয়নি। তবে আদালত এই বিষয়টিও স্পষ্ট করে দেন, দ্বিতীয় বিয়ে নথিভুক্ত করা একেবারেই যাবে না, তা নয়। তবে এ ক্ষেত্রে অবশ্যই প্রথম স্ত্রীর মতামত নিতে হবে।

আরটিভি/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission