ভয়াবহ বন্যায় বিপর্যস্ত শ্রীলঙ্কা, মৃত্যু বেড়ে ৩১

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ , ০৭:২০ পিএম


ভয়াবহ বন্যায় বিপর্যস্ত শ্রীলঙ্কা, মৃত্যু বেড়ে ৩১
ভারী বৃষ্টিপাতের পর জলমগ্ন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন বাসিন্দারা। ছবি: এএফপি

প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে এ সপ্তাহে শ্রীলঙ্কায় অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও ১৪ জন নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (ডিএমসি) এ তথ্য জানিয়েছে। খবর এএফপির। 
 
ডিএমসির তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে কেন্দ্রীয় চা-উৎপাদন অঞ্চল বদুল্লায়, যেখানে রাতে পাহাড়ধসের ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়। পার্শ্ববর্তী নুয়ারা এলিয়া জেলাতেও একইভাবে আরও চারজনের মৃত্যু হয়েছে। বাকি মৃত্যুগুলো দেশের অন্যান্য এলাকা থেকে ঘটেছে।  এছাড়া বর্ষণ ও ভূমিধসের কারণে প্রায় ৪০০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এক হাজার একশোর বেশি পরিবারকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
আরও পড়ুন

ডিএমসি জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে নদীর পানি দ্রুত বাড়ছে। নিম্নাঞ্চলের বাসিন্দাদের নিরাপদ উঁচু স্থানে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে খারাপ আবহাওয়ার কারণে দেশটির সরকার দেশজুড়ে চূড়ান্ত বর্ষের স্কুল পরীক্ষা দুদিনের জন্য স্থগিত করেছে।

বিজ্ঞাপন

চলতি সপ্তাহের এই আবহাওয়া-সংক্রান্ত মৃত্যুহার গত বছরের জুনের পর সর্বোচ্চ। সে সময় প্রবল বর্ষণে ২৬ জনের মৃত্যু হয়েছিল। গত ডিসেম্বরেও বন্যা ও ভূমিধসে ১৭ জন প্রাণ হারিয়েছিলেন।

যদিও সেচব্যবস্থা ও জলবিদ্যুৎ উৎপাদনের জন্য শ্রীলঙ্কা মৌসুমি বৃষ্টির ওপর নির্ভরশীল, বিশেষজ্ঞরা সতর্ক করে আসছেন যে জলবায়ু পরিবর্তনের ফলে দেশটিতে ক্রমবর্ধমানভাবে তীব্র বন্যার ঝুঁকি তৈরি হচ্ছে।

বিজ্ঞাপন

আরটিভি/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission