ভারতে দুই বাসের সংঘর্ষে ১১ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক. আরটিভি নিউজ 

সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫ , ০৫:২৩ এএম


ভারতে দুই বাসের সংঘর্ষে ১১ জন নিহত
ছবি: সংগৃহীত

ভারতের তামিলনাড়ুর শিবগঙ্গা জেলার কুম্মানগুদিতে দুই সরকারি বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ৬০ জন।

বিজ্ঞাপন

রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যায় এ ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। খবর এনডিটিভির।

তামিলনাড়ুর পুলিশ প্রধান জানান, নিহতদের মধ্যে এক শিশুও রয়েছেন। দুর্ঘটনার ফলে বাস দুটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং পুলিশ উপস্থিত হয়ে বাসের ভেতর আটকে থাকা অনেক মানুষকে উদ্ধার করে।

বিজ্ঞাপন

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, একটি বাস তিরুপ্পুর থেকে কারাইকুদিতে যাচ্ছিল। অপরটি কারাইকুদি থেকে দিনদিগুলে যাচ্ছিল।

ছবিতে দেখা গেছে একটি বাসের চালকের আসনের পাশের অংশ পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। দুর্ঘটনাস্থলের ভিডিও ছিল বেশ ভয়াবহ। এতে দেখা গেছে, নিহতদের সাড়িবদ্ধ করে শুইয়ে রাখা হয়েছে। আহতদের শরীর থেকে রক্ত ঝরছে। অনেকে বাসের ভেতরে আটকে আছেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

গত সপ্তাহেও তামিলনাড়ুতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ছয়জন মারা যায়। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই আরও ১১ জনের মৃত্যু হলো।

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission