টানা ৩ বছর সাংবাদিক হত্যায় শীর্ষে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫ , ০৫:৪১ পিএম


টানা ৩ বছর সাংবাদিক হত্যায় শীর্ষে ইসরায়েল
প্রতীকী ছবি

টানা তিন বছর ধরে সাংবাদিক হত্যায় শীর্ষে আছে ইসরায়েল। সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা বৈশ্বিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ)-এর বার্ষিক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। চলতি বছরে বিশ্বজুড়ে নিহত সাংবাদিকদের ৪৩ শতাংশই ইসরায়েলি সেনার হামলায় প্রাণ হারিয়েছেন।

বিজ্ঞাপন

pica

প্যারিসভিত্তিক এই সংগঠনটি তাদের প্রতিবেদনে জানায়, ২০২৫ সালে বিশ্বজুড়ে ৬৭ জন সাংবাদিক নিহত হয়েছেন। এর মধ্যে শুধু গাজাতেই ২৯ জন সাংবাদিক ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন। ২০২৩ সালের অক্টোবরে গাজায় হামলা শুরুর পর সব মিলিয়ে ২২০ জন সাংবাদিক ইসরায়েলটি সেনার হাতে প্রাণ দিয়েছেন। এই কারণে আরএসএফ ইসরায়েলকে সাংবাদিকদের সবচেয়ে বড় শত্রু হিসেবে আখ্যা দিয়েছে।

বিজ্ঞাপন
আরও পড়ুন

আরএসএফের প্রতিবেদনে বিশ্বজুড়ে কারাবন্দী সাংবাদিকদের সংখ্যাও প্রকাশ করেছে। ২০২৫ সালের ১ ডিসেম্বর পর্যন্ত হালনাগাদ করা তথ্য অনুযায়ী, বিশ্বের ৪৭টি দেশে ৫০৩ জন সাংবাদিককে আটক রাখা হয়েছে। সাংবাদিকদের আটকে রাখার দিক দিয়ে শীর্ষ দেশগুলো হলো চীন (১২১), রাশিয়া (৪৮) ও মিয়ানমার (৪৭)।

সাংবাদিক হত্যায় ইসরায়েলের পরের অবস্থানে আছে মেক্সিকো, যেখানে চলতি বছরে ৯ জন সাংবাদিক নিহত হন। তালিকার অন্যান্য উল্লেখযোগ্য দেশ হলো সুদান ও ইউক্রেন, দেশ দুটিতে যথাক্রমে চার ও তিনজন সাংবাদিক নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

আরটিভি/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission