চলন্ত গাড়ির ওপর আছড়ে পড়ল বিমান, ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ , ০৫:৪০ পিএম


চলন্ত গাড়ির ওপর আছড়ে পড়ল বিমান, ভিডিও ভাইরাল
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি ছোট আকারের উড়োজাহাজ চলমান একটি গাড়ির ওপর আছড়ে পড়েছে। ছবি সংগৃহীত

এক ভয়ংকর দৃশ্যের জন্ম দিয়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কোকোয়া শহরে একটি ছোট আকারের উড়োজাহাজ চলমান একটি গাড়ির ওপর আছড়ে পড়েছে। সোমবার(৮ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে এই অপ্রত্যাশিত দুর্ঘটনাটি ঘটে। গাড়ির ওপর উড়োজাহাজ আছড়ে পড়ার দৃশ্যটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যা দেখে অনেকেই একে হলিউডের সিনেমার দৃশ্য বলে মন্তব্য করছেন। খবর এএফপির ।

বিজ্ঞাপন

ফ্লোরিডা হাইওয়ে পেট্রোল পুলিশের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, সোমবার সন্ধ্যায় কোকোয়ার আই-১৯ মহাসড়কে জরুরি অবতরণের চেষ্টা করার সময় একটি টয়োটা ক্যাম্রি গাড়ির ওপর আছড়ে পড়ে বিমানটি।

আরও পড়ুন

পুলিশ কর্মকর্তারা জানান, উড়োজাহাজের ইঞ্জিনে সমস্যার কারণে পাইলট জরুরি অবতরণের সিদ্ধান্ত নিয়েছিলেন। তার পরিকল্পনা ছিল মহাসড়কের পাশে থাকা ফাঁকা ঝোপের মধ্যে অবতরণ করবেন। কিন্তু ইঞ্জিন পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় সেটি সড়কের ওপারে যেতে পারেনি এবং নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি চলন্ত গাড়ির ওপর আছড়ে পড়ে।

বিজ্ঞাপন

দুর্ঘটনার সময় ৫৭ বছর বয়সী এক নারী টয়োটা ক্যাম্রি গাড়িটি চালাচ্ছিলেন। উড়োজাহাজটিতে চালকের সঙ্গে একজন যাত্রী ছিলেন, উভয়েরই বয়স ২৭ বছর। দুর্ঘটনার পরপরই গাড়ি ও উড়োজাহাজ থেকে মোট তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। 

বিজ্ঞাপন

হাইওয়ে পেট্রোল পুলিশ জানিয়েছে, যে নারী গাড়ি চালাচ্ছিলেন, তিনি সামান্য আহত হয়েছেন। তবে বিমানের চালক এবং যাত্রী অক্ষত আছেন।

আরটিভি/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission