যে কারণে ট্রাম্পের আস্থা হারালেন ক্রিস্টি নোয়েম

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ১১:৩৫ পিএম


যে কারণে ট্রাম্পের আস্থা হারালেন ক্রিস্টি নোয়েম
ছবি: সংগৃহীত

ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি-ডিএইচএসের সেক্রেটারি ক্রিস্টি নোয়েমকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট।

ট্রাম্প জানান, নোয়েমের পরিবর্তে ওই পদে দায়িত্ব গ্রহণ করবেন ওকলাহোমা স্টেইটের সিনেট সদস্য মার্কওয়েন মোলেন।

বিজ্ঞাপন

ট্রাম্প বলেন, আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, ৩১শে মার্চ থেকে মোলেন ডিএইচএসের সেক্রেটারি হবেন মার্কওয়েন মোলেন।

আরও পড়ুন

বর্তমান সেক্রেটারি নোয়েম ডিএইচএসে সীমান্ত নিরাপত্তাসহ ডিএইচএসে অনেক উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তাকে দ্য শিল্ড অব অ্যামেরিকার বিশেষ দূত হিসেবে নিয়োগ দেওয়া হবে, ট্রাম্প যোগ করেন। নতুন এ পদে নোয়েম অ্যামেরিকা ও এর পশ্চিম অংশে অবস্থিত বিভিন্ন দেশের নিরাপত্তা সম্পর্কিত কাজে যুক্ত থাকবেন।

বিজ্ঞাপন

যে কারণে বরখাস্ত হলেন নোয়েম

নোয়েমকে বরখাস্তের বিষয়টি আলোচনায় আসার পরপর একাধিক সূত্রে জানা যায়, তাকে বরখাস্ত করবেন কিনা এ বিষয়ে কয়েকবার রিপাবলিকান নেতা ও ঘনিষ্ঠ মিত্রদের সঙ্গে আলোচনা করেন ট্রাম্প।

ওই সময় সিনেটের জুডিশিয়ারি কমিটিতে নোয়েমের দেওয়া একটি সাক্ষ্য নিয়ে বেশ ক্ষুব্ধ ছিলেন প্রেসিডেন্ট। সাক্ষ্যদানকালে করদাতাদের অর্থে পরিচালিত ২২০ ডলারের একটি প্রচারভিযান পরিচালনা করা নিয়ে নোয়েমকে প্রশ্ন করা হয়। তখন নোয়েম বারবার এমন ইঙ্গিত দেন যে, প্রচারাভিযানটি তিনি ট্রাম্পের নির্দেশে করেছিলেন।

তবে ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, প্রেসিডেন্ট এ প্রচারাভিযানটির অনুমতি দেননি। মিনিয়াপোলিসে ফেডারেল কর্মকর্তার গুলিতে রিনি গুড ও অ্যালেক্স প্রেটি নামের দুই অ্যামেরিকান নিহত হওয়ার পর বিতর্কিত হয়ে পড়েছিলেন নোয়েম। ওই সময় মিনিয়াপোলিসে চলমান অভিবাসী বিরোধী অভিযান থেকেও নোয়েমকে সরিয়ে দেওয়া হয়।

গত জানুয়ারি মাসে মন্ত্রিপরিষদের এক বৈঠকেও নোয়েমকে কথা বলার সুযোগ দেননি ট্রাম্প।

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission