ঘন কুয়াশায় ভয়াবহ দুর্ঘটনার কবলে অসংখ্য বাস-ট্রাক-গাড়ি, ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫ , ০৯:৫৪ এএম


ঘন কুয়াশায় ভয়াবহ দুর্ঘটনার কবলে অসংখ্য বাস-ট্রাক-গাড়ি, ভিডিও ভাইরাল
ছবি: সংগৃহীত

ভারতের হরিয়ানায় ঘন কুয়াশার কারণে একাধিক স্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় বাস, ট্রাক, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলসহ অসংখ্য যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) সকালে কুয়াশায় ঢেকে যায় পুরো অঞ্চল, ফলে দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যায়।

বিজ্ঞাপন

সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, হরিয়ানার হিসার এলাকায় জাতীয় সড়ক ৫২-এ সকাল ৮টার দিকে একটি গাড়ির সঙ্গে দুটি বাসের সংঘর্ষ হয়। এর পরপরই পেছন থেকে আসা একের পর এক যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা গাড়িগুলোর সঙ্গে ধাক্কা দিতে থাকে। এতে সেখানে দুর্ঘটনাকবলিত যানবাহনের একটি বড় স্তূপ তৈরি হয়।

সৌভাগ্যবশত এ ঘটনায় কেউ গুরুতর আহত হননি। তবে এক মোটরসাইকেল আরোহী সামান্য আহত হন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে জাতীয় মহাসড়ক ৩৫২-এ আরেকটি বড় দুর্ঘটনা ঘটে। সেখানে তিন থেকে চারটি বাস একে অপরকে ধাক্কা দিলে কয়েকজন যাত্রী আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

অন্যদিকে রোহতাক এলাকায় জাতীয় মহাসড়ক ১৫২-ডি মোড়ে আরও ভয়াবহ একটি দুর্ঘটনা ঘটে। সেখানে প্রায় ৩০ থেকে ৪০টি যানবাহনের মধ্যে সংঘর্ষ হয়। প্রথমে একটি ট্রাক ও একটি গাড়ির মধ্যে ধাক্কার ঘটনা ঘটে। পরে পেছন থেকে আসা অন্যান্য গাড়ি একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ দুর্ঘটনায়ও কয়েকজন আহত হয়েছেন। পুলিশ ও প্রশাসনের উদ্ধারকারী দল তাদের হাসপাতালে নিয়ে যায়।

আরও পড়ুন

প্রসঙ্গত, হরিয়ানায় গত কয়েকদিন ধরে ঘন কুয়াশা ও তীব্র শীত বিরাজ করছে। বর্তমানে সেখানে তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। কুয়াশার কারণে সড়কে যান চলাচলে বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে প্রশাসন।

সূত্র: এনডিটিভি

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission