ডাক্তারি ভর্তির পরীক্ষা ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (নিট) পাস করায় এক বাবা আনন্দে অতুলনীয় উদযাপন করলেন। ছেলের সফলতার খুশিতে তিনি গ্রামবাসীদের জন্য ‘আইটেম ডান্স’ অনুষ্ঠানের আয়োজন করেন। এই অনুষ্ঠান এবং তার ভিডিও সামাজিকমাধ্যমে দ্রুত ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা গেছে, গ্রামে একটি মঞ্চ তৈরি করা হয়েছে যেখানে এক তরুণী নর্তকি নাচ করছেন। গ্রামের লোকজন মঞ্চের সামনে জড়ো হয়ে নাচ উপভোগ করছেন, কেউ কেউ তা ক্যামেরাবন্দি করছেন। ভিডিওর ক্যাপশনে উল্লেখ করা হয়েছে, এটি পুত্রের নিট পরীক্ষায় উত্তীর্ণ হওয়া উপলক্ষে করা হয়েছে।
ভিডিওটি ‘কমেডিকালচার.ইন’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে প্রকাশ করা হয়েছে এবং ইতোমধ্যে অনেক মানুষ এটি দেখেছেন। নেটিজেনরা ভিডিওতে মজা করে বিভিন্ন মন্তব্য করছেন।
কেউ বলছেন, ছেলে নিট উত্তীর্ণ হলে উদযাপন অবশ্যই উচিত, তবে অন্যরকমও হতে পারত, আবার কেউ বলছেন, আমার বাবাও এমন হতে পারতেন। অনেকেই এই বাবাকে ‘শতাব্দীর সেরা বাবা’ বলে প্রশংসা করেছেন।
যদিও ভিডিওর সত্যতা এবং ঘটনাস্থল স্পষ্ট নয়, তবুও এটি সামাজিকমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।
আরটিভি/এসকে




