সন্ধ্যাবেলায় প্রেমিকের সঙ্গে রাস্তায় ঘুরতে বেরিয়ে স্বামীর হাতে হাতেনাতে ধরা পড়লেন স্ত্রী। ঘটনাস্থলেই শুরু হয় তীব্র হাতাহাতি। সেই ঘটনার ভিডিও সম্প্রতি সামাজিকমাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক তরুণ ও তরুণী রাস্তায় হাঁটছিলেন। এমন সময় সেখানে এসে হাজির হন এক যুবক। তরুণীকে দেখামাত্রই চিৎকার শুরু করেন তিনি। এরপর তরুণীকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে মারধর করা হয় বলে অভিযোগ। যদিও তরুণীও পাল্টা প্রতিক্রিয়া দেখান এবং উঠে এসে যুবককে ধাক্কা দেন। দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা চলতে থাকে।
Extra-Marital affair Kalesh (Husband Caught his wife with someone else's)
— Ghar Ke Kalesh (@gharkekalesh) December 17, 2025
pic.twitter.com/NNb0SsIsGu
ঘটনার সময় ওই তরুণ যাকে তরুণীর প্রেমিক বলে দাবি করা হচ্ছে নীরবে দাঁড়িয়ে সব দেখেন। ঝামেলা দেখতে ঘটনাস্থলে ভিড় জমে যায়, এমনকি সেখানে এক নাবালকও উপস্থিত ছিল। পরে ওই যুবক একটি স্কুটিতে গিয়ে বসে লাগাতার চিৎকার করতে থাকেন।
দাবি করা হচ্ছে, ওই যুবক ও তরুণী স্বামী-স্ত্রী। তরুণীর সঙ্গে তার বিবাহ-বহির্ভূত সম্পর্ক ছিল এবং সেই কারণেই স্বামী তাকে প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে ধরে ফেলেন। তবে ঘটনাটি কোথায় এবং কবে ঘটেছে, তা ভিডিও থেকে স্পষ্ট নয়।
উল্লেখ্য, এই ভিডিওটি ‘ঘর কা কলেশ’ নামের একটি এক্স (সাবেক টুইটার) হ্যান্ডল থেকে শেয়ার করা হয়েছে। ইতোমধ্যেই বহু মানুষ ভিডিওটি দেখেছেন এবং লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। কেউ কেউ ঘটনাটি নিয়ে মজার মন্তব্য করলেও অনেক নেটাগরিক ক্ষোভ প্রকাশ করেছেন। এক জন লিখেছেন, সমাজমাধ্যম খুললেই শুধু পরকীয়ার খবর, ভীষণ বিরক্তিকর।
সূত্র: আনন্দবাজার
আরটিভি/এসকে




