ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

‘গোপনীয় তথ্য’ আদান-প্রদান ভারত ও পাকিস্তানের, ঘটনা কী

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ০৬:৫৬ পিএম
ফাইল ছবি

দক্ষিণ এশিয়ায় চরম উত্তেজনার মাঝেও পারমাণবিক নিরাপত্তার প্রশ্নে বিরল এক ঐক্যের ছবি দেখাল দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তান। বৃহস্পতিবার (১ জানুয়ারি) এক বিশেষ দ্বিপাক্ষিক চুক্তির আওতায় দেশ দুটি তাদের নিজেদের দখলে থাকা পারমাণবিক স্থাপনা ও সক্ষমতার পূর্ণাঙ্গ তালিকা বিনিময় করেছে। পারমাণবিক স্থাপনায় হামলা রোধ এবং সম্ভাব্য বিপর্যয় এড়াতে প্রতি বছরের শুরুতে এই গোপনীয় তথ্য আদান-প্রদান করে নয়াদিল্লি ও ইসলামাবাদ।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির হুসেইন আন্দ্রাবি ইসলামাবাদে এক সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ১৯৮৮ সালের ৩১ ডিসেম্বর স্বাক্ষরিত ‘পারমাণবিক স্থাপনা ও সুবিধার ওপর হামলা নিষিদ্ধকরণ চুক্তি’ অনুযায়ী এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে পাকিস্তান আনুষ্ঠানিকভাবে তাদের স্পর্শকাতর স্থাপনার তালিকা ভারতীয় হাইকমিশনের প্রতিনিধির হাতে তুলে দিয়েছে।

আরও পড়ুন

চুক্তি অনুযায়ী, প্রতি বছর ১ জানুয়ারি দুই দেশ একে অপরের পারমাণবিক অবস্থান সম্পর্কে অবগত হয়, যাতে কোনো যুদ্ধের পরিস্থিতিতে ভুলবশত এই স্থাপনাগুলোতে আঘাত হানা না হয়। জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, একই সময়ে নয়াদিল্লিতে অবস্থিত পাকিস্তান হাইকমিশনের মাধ্যমে ভারত সরকারও তাদের সক্ষমতার তালিকা পাকিস্তানের কাছে হস্তান্তর করেছে। ১৯৯২ সাল থেকে টানা তিন দশক ধরে এই রীতি চলে আসছে, যা দেশ দুটির মধ্যে পারমাণবিক স্থিতিশীলতা বজায় রাখার একটি অন্যতম প্রধান চাবিকাঠি।

পারমাণবিক তথ্যের পাশাপাশি দুই দেশ একই দিনে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে একে অপরের হেফাজতে থাকা বন্দিদের তালিকাও বিনিময় করেছে। আন্দ্রাবি জানান, দুই দেশের কারাগারে থাকা নাগরিক ও মৎস্যজীবীদের বিস্তারিত তথ্য আদান-প্রদান করা হয়েছে যাতে আইনি প্রক্রিয়া ও মুক্তি সহজতর হয়। সীমান্তে ও কাশ্মীর ইস্যুতে রাজনৈতিক সংঘাত চরমে থাকলেও পারমাণবিক ও মানবিক এই বিনিময় দুই দেশের কূটনীতিতে একটি অপরিহার্য অংশ হিসেবে টিকে আছে।

আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের মতে, সীমান্ত সংঘাত ও পাল্টাপাল্টি হুমকির মাঝেও এই তালিকা বিনিময় প্রমাণ করে যে, পারমাণবিক শক্তি ব্যবহারের ভয়াবহতা সম্পর্কে উভয় পক্ষই সচেতন। যুদ্ধের মেঘ যতই ঘনীভূত হোক না কেন, এই ‘হটলাইন’ কূটনীতিই দক্ষিণ এশিয়াকে সম্ভাব্য পারমাণবিক ধ্বংসযজ্ঞ থেকে রক্ষা করে আসছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট
জাতিসংঘের তীব্র সমালোচনা করে সংস্থাটিকে ‘অকার্যকর’ বলে মন্তব্য করেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলে।
জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট
জাতিসংঘের কাছে পরিত্যক্ত স্যুটকেস ঘিরে বোমা আতঙ্ক
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের অদূরে একটি পরিত্যক্ত স্যুটকেস পড়ে থাকতে দেখে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জাতিসংঘের কাছে পরিত্যক্ত স্যুটকেস ঘিরে বোমা আতঙ্ক
রাস্তার মাঝখানে বাঘের ঘুম, আটকে রইল পর্যটকদের গাড়ি
ভারতের রণথম্বোর জাতীয় উদ্যানের একটি কাদাময় সড়কে হঠাৎ তৈরি হলো যানজট। অন্য কোনো যানবাহন বা দুর্ঘটনা নয়, বরং বনের রাজা বাঘ নিশ্চিন্তে দুপুরের ঘুম দেওয়ায় যানজট সৃষ্টি হয়। রাজস্থানের বিখ্যাত এ অভয়ারণ্যে সাফারিতে বেরিয়ে পর্যটকরা এমনই এক অভাবনীয় মুহূর্তের সাক্ষী হয়েছেন। যার ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। এলেনা নামে এক বিদেশি পর্যটক তার ইনস্টাগ্রামে ভিডিওটি পোস্ট করার পর থেকেই তা ভাইরাল হয়।  ভিডিওটিতে দেখা যায়, ধুলোবালি ঘেরা সাফারির আঁকাবাঁকা রাস্তার ঠিক মাঝখানে আয়েশ করে ঘুমাচ্ছে একটি বিশালদেহী বাঘ। আর তাকে না জাগিয়ে বা বিরক্ত না করে পথের ওপর সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে প্রায় ৩০টি পর্যটকবাহী জিপ। বাঘটিকে একটু কাছ থেকে দেখার জন্য পর্যটকদের মধ্যে ফিসফিসানি আর ক্যামেরার ক্লিক ক্লিক শব্দে এক নীরব ব্যস্ততা তৈরি হয়। বেশ কিছু সময় ঘুমিয়ে নেওয়ার পর বাঘটি ধীরে সুস্থে উঠে দাঁড়ায়, সাধারণ গৃহপালিত বিড়ালের মতো শরীর দোলা দিয়ে একটু আলসেমি ভাঙে, এবং উপস্থিত জিপের মানুষগুলোকে সম্পূর্ণ উপেক্ষা করে শান্ত পায়ে বনের গহীনে মিলিয়ে যায়। ভিডিওটির ক্যাপশনে এলেনা রসিকতা করে লিখেছেন, ভারতের চিরচেনা যানজটের অভিজ্ঞতা যদি রাজকীয় হতে হয়, তবে তা এমনই হয়। তার এ পোস্টটিতে প্রায় ছয় লক্ষাধিক ভিউ এবং হাজার হাজার লাইক পড়েছে।  নেটিজেনরাও মন্তব্য বাক্সে মজার সব মন্তব্য ছুঁড়ে দিচ্ছেন। অনেকেই বলছেন, বনের রাজা যে নিজের ইচ্ছামতোই চলবেন; তা আরও একবার প্রমাণ করে দিলেন তিনি। কেউ বা কমেন্ট করেছেন, বাঘটি হয়তো পর্যটকদের মনে করিয়ে দিতে চেয়েছিল যে জঙ্গলটি আসলে কার শাসনে চলে। সূত্র: এনডিটিভি আরটিভি/এসআর  
রাস্তার মাঝখানে বাঘের ঘুম, আটকে রইল পর্যটকদের গাড়ি
ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান
নিষেধাজ্ঞা, চাপ কিংবা সামরিক শক্তি প্রয়োগের মুখে ইরান কখনোই মাথা নত করবে না এবং দেশটিকে আত্মসমর্পণে বাধ্য করা যাবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান।
ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান
মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব নিয়োগ
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ত্রিপাক্ষিক সামরিক জোটের প্রথম মহাসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন পাকিস্তানের সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল নোমান মাহমুদ। 
মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব নিয়োগ
আরও পড়ুন
মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব নিয়োগ
জামায়াতকে ইসলামাবাদ অভিমুখে 'লং মার্চ' স্থগিতের অনুরোধ শেহবাজের
তেলের দাম বাড়ানোর প্রতিবাদে পাকিস্তানি জামায়াতের ট্রেনমার্চ
পাকিস্তানে পুলিশ সদর দপ্তরে তুমুল গোলাগুলি, ১৬ পুলিশসহ নিহত ৩১