ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

হরমুজ প্রণালী পার হয়েছে ২ ভারতীয় জ্বালানিবাহী জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ০৭:৩৫ পিএম
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেও হরমুজ প্রণালী নিরাপদে অতিক্রম করেছে দুটি ভারতীয় পতাকাবাহী জ্বালানি ট্যাংকার।

ভারতের বন্দর, নৌপরিবহন ও জলপথ মন্ত্রণালয় জানিয়েছে, তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বহনকারী দুটি জাহাজ শুক্রবার (১৩ মার্চ) ভোরে হরমুজ প্রণালি পেরিয়ে নিরাপদে ভারতমুখী যাত্রা শুরু করেছে।

মন্ত্রণালয়ের বিশেষ সচিব রাজেশ কুমার সিনহা নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে বলেন, জাহাজ দুটি ভোরের দিকে হরমুজ প্রণালি অতিক্রম করেছে এবং বর্তমানে ভারতের পশ্চিমাঞ্চলীয় বন্দরগুলোর উদ্দেশে যাত্রাপথে রয়েছে।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্বের উল্লেখযোগ্য অংশের তেল ও গ্যাস সরবরাহ এই হরমুজ প্রণালী দিয়েই পরিবাহিত হয়।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ২৮ ফেব্রুয়ারিতে ইরান যুদ্ধ শুরু করার পর থেকে পারস্য উপসাগরীয় দেশটি অন্তত ১৬টি জাহাজে হামলা চালিয়েছে। হরমুজ প্রণালি হয়ে মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি পুরোপুরি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইরান। তারা সতর্ক করে বলেছে, বিশ্ব বাজারে তেলের ব্যারেল প্রতি দর বেড়ে ২০০ ডলার পর্যন্ত উঠতে পারে।

চলতি সপ্তাহের প্রথমদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ফোনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচির সঙ্গে কথা বলেছিলেন। তখন তারা হরমুজ প্রণালি দিয়ে সামুদ্রিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে আলোচনা করেছিলেন বলে ইরানি গণমাধ্যমগুলো জানিয়েছিল।

এদিকে গত বৃহস্পতিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে মোদি তার গভীর উদ্বেগের কথা জানান।

আরও পড়ুন

ইরানের প্রেসিডেন্টকে তিনি বলেন, ভারত চায় আলোচনা ও কূটনৈতিক পথে সব সমস্যার সমাধান হোক।

প্রধানমন্ত্রী বলেছেন, ভারতের কাছে অগ্রাধিকার হলো, ইরানসহ ওই অঞ্চলে ভারতীয়দের সুরক্ষা। সেই সঙ্গে তেল ও অন্যান্য জিনিস যাতে অবাধে যাতায়াত করতে পারে, সেটাও ভারত চায়।

দুই নেতাই নিজেদের মধ্যে যোগাযোগ বজায় রাখবেন বলে জানিয়েছেন।

এরপর শুক্রবার হরমুজ প্রণালী নিরাপদে অতিক্রম করেছে দুটি ভারতীয় পতাকাবাহী জ্বালানি ট্যাংকার। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তরুণদের ক্ষতির অভিযোগে চ্যাটজিপিটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্যের মামলা
কিশোরসহ ব্যবহারকারীদের আত্মহানি ও অন্যের ক্ষতি করার মতো বিপজ্জনক কাজে উৎসাহ দেওয়ার অভিযোগে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের আটটি অঙ্গরাজ্য।
তরুণদের ক্ষতির অভিযোগে চ্যাটজিপিটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্যের মামলা
তিন মাসে আয় লাফিয়ে ১ হাজার ৬৮০ কোটি ডলার, শেয়ারবাজারে আসছে অ্যানথ্রোপিক
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা মার্কিন প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের আয় দ্রুত বাড়ছে।
তিন মাসে আয় লাফিয়ে ১ হাজার ৬৮০ কোটি ডলার, শেয়ারবাজারে আসছে অ্যানথ্রোপিক
রোগীর মাকে দিয়ে হাসপাতালের মেঝে পরিষ্কার, ভাইরাল ভিডিও ঘিরে সমালোচনা
জেলা হাসপাতালে এক রোগীর মাকে দিয়ে নোংরা মেঝে পরিষ্কার করানোর অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তীব্র সমালোচনা শুরু হয়েছে। তবে ভিডিওটি দেড় থেকে দুই মাস আগের বলে দাবি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
রোগীর মাকে দিয়ে হাসপাতালের মেঝে পরিষ্কার, ভাইরাল ভিডিও ঘিরে সমালোচনা
ট্রাম্পের নতুন প্রেস সচিব কেটিকে ঘিরে নতুন বিতর্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন হোয়াইট হাউস প্রেস সচিব বা মুখপাত্র কেটি জাকারিয়ার আইনজীবী পরিচয় নিয়ে প্রশ্ন উঠেছে।
ট্রাম্পের নতুন প্রেস সচিব কেটিকে ঘিরে নতুন বিতর্ক
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
হরমুজ প্রণালীতে জাহাজে হামলার কারণে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা এবং জাহাজে তেল পরিবহনের ব্যয় কমাতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিলের উদ্যোগ এই দুই বিপরীতমুখী পরিস্থিতি বিবেচনায় নিয়েই বিনিয়োগকারীরা লেনদেন করছেন।
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
আরও পড়ুন
হরমুজে মার্কিন যুদ্ধজাহাজ ঢুকলেই হামলার হুঁশিয়ারি
হরমুজে নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান? মার্কিন নৌবাহিনীর দাপট
হরমুজ ইস্যুতে এবার ওমানকে বোমা মেরে গুঁড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের
হরমুজে আমিরাতের ২ জাহাজে ইরানের হামলা