ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে আছেন মাদুরো, নেওয়া হচ্ছে নিউইয়র্ক

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ১১:১৭ পিএম
ফাইল ছবি

ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস এখন মার্কিন সামরিক বাহিনীর কঠোর পাহারায় আটলান্টিক মহাসাগর পাড়ি দিচ্ছেন। শনিবার (৩ জানুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছেন যে, বন্দি এই দম্পতিকে বর্তমানে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস ইও জিমা-তে রাখা হয়েছে এবং তাদের গন্তব্য এখন নিউ ইয়র্ক।

প্রেসিডেন্ট ট্রাম্প অত্যন্ত নাটকীয় ভঙ্গিতে এই বন্দি স্থানান্তরের বর্ণনা দিয়ে জানান, কারাকাসের প্রেসিডেন্ট প্রাসাদ থেকে তাদের হেলিকপ্টারে করে সরিয়ে নেওয়া হয়। ট্রাম্প ব্যঙ্গাত্মক স্বরে বলেন, তারা একটি চমৎকার ফ্লাইটে করে গেছেন, আমার বিশ্বাস তারা এই সফর বেশ উপভোগ করেছেন। তবে পরক্ষণেই কঠোর হয়ে তিনি মনে করিয়ে দেন যে, মাদুরো ও তার স্ত্রীর হাতে অসংখ্য মানুষের রক্ত লেগে আছে এবং তাদের এই কৃতকর্মের বিচার নিশ্চিত করা হবে।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স জানিয়েছেন, ভেনেজুয়েলায় সরাসরি সামরিক অভিযান চালানোর আগে মাদুরোকে শান্তিপূর্ণভাবে ক্ষমতা ছাড়ার একটি সুযোগ দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই সুযোগের ধরণ সম্পর্কে ট্রাম্প বলেন, আমি এক সপ্তাহ আগে সরাসরি মাদুরোর সাথে কথা বলেছিলাম। আমি তাকে স্পষ্টভাবে বলেছিলাম—আপনাকে ক্ষমতা ছাড়তে হবে এবং আত্মসমর্পণ করতে হবে। কিন্তু মাদুরো সেই প্রস্তাব প্রত্যাখ্যান করায় শেষ পর্যন্ত এই ঝটিকা অভিযানের সিদ্ধান্ত নেয় হোয়াইট হাউস।

শনিবার মধ্যরাতে মার্কিন ডেল্টা ফোর্সের সেই শ্বাসরুদ্ধকর অভিযানের পর এখন মাদুরোকে যুক্তরাষ্ট্রে আনার প্রক্রিয়া চলছে। আইনি বিশেষজ্ঞরা মনে করছেন, মাদুরোর বিরুদ্ধে মাদক পাচার, অর্থপাচার এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নিউ ইয়র্কের ফেডারেল আদালতে মামলা লড়া হবে। এই ঘটনাকে আন্তর্জাতিক রাজনীতির ইতিহাসে এক নজিরবিহীন পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, যেখানে একজন দায়িত্বরত রাষ্ট্রপ্রধানকে ভিনদেশি সেনাবাহিনী ধরে নিয়ে গিয়ে নিজ দেশে বিচারের মুখোমুখি করছে।

বর্তমানে মাদুরো দম্পতিকে বহনকারী যুদ্ধজাহাজটি মার্কিন কোস্টগার্ড ও বিমানবাহিনীর কড়া নজরদারিতে রয়েছে। নিউ ইয়র্কে তাদের পৌঁছানোর পর পরবর্তী আইনি পদক্ষেপ কী হবে, তা নিয়ে এখন সারা বিশ্বের নজর মার্কিন বিচার বিভাগের দিকে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী, বাড়তে পারে ইরানের প্রভাব
দীর্ঘ দুই দশকেরও বেশি সময় সামরিক উপস্থিতির পর বুধবার (৩০ সেপ্টেম্বর) নির্ধারিত সময়সীমার মধ্যে ইরাকের সর্বশেষ সেনাঘাঁটিগুলো থেকে স্থায়ীভাবে সরে যাচ্ছে মার্কিন বাহিনী।
ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী, বাড়তে পারে ইরানের প্রভাব
পাকিস্তানে বিদেশি তরুণীকে মাদক খাইয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের লাহোরে ব্যবসার কাজে আসা আজারবাইজানের ২০ বছর বয়সী এক তরুণীকে অচেতন করে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।
পাকিস্তানে বিদেশি তরুণীকে মাদক খাইয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ
যুক্তরাষ্ট্রে খাদ্য ও স্বাস্থ্য সহায়তার নিয়মে বড় পরিবর্তন
যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের মানুষদের জন্য গুরুত্বপূর্ণ দুটি সরকারি কর্মসূচি, খাদ্য সহায়তা কর্মসূচি SNAP এবং স্বাস্থ্যসেবা কর্মসূচি Medicaid-এর নিয়মে বড় পরিবর্তন আসছে।
যুক্তরাষ্ট্রে খাদ্য ও স্বাস্থ্য সহায়তার নিয়মে বড় পরিবর্তন
এবার সিরিয়ায় গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত, সরবরাহ বন্ধ
সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় আল-শৌলা এলাকা ও দেইর এজোরের মধ্যবর্তী অঞ্চলের পাইপলাইনটিতে আগুন ধরে যায়। নাশকতার কারণে পাইপলাইনের একটি অংশের ভালভ বিস্ফোরিত হয়ে এই দুর্ঘটনা ঘটে।
এবার সিরিয়ায় গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত, সরবরাহ বন্ধ
নিজের ‘চেহারা’ ভাড়া দিয়েই আয় ১৮ লাখ টাকা!
কোনো শুটিং স্পটে যাওয়া লাগবে না, রোদে পুড়ে গায়ের রং তামাটে করা লাগবে না, পরিচালকের বকা খাওয়ার তো প্রশ্নই ওঠে না। আপনার চেহারা ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে বানানো চরিত্র করবে অভিনয়। আর তাতেই আপনি পেয়ে যাবেন মোটা অঙ্কের অর্থ। নিজেদের চেহারা বা মুখাবয়বের লাইসেন্স দিয়ে এই নতুন আয়ের পথ তৈরি করেছেন চীনের সাধারণ মানুষ।  শনিবার (১৯ সেপ্টেম্বর) হংকংভিত্তিক সংবাদমাধ্যম ‘সাউথ চায়না মর্নিং পোস্ট’-এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।  প্রতিবেদনে বলা হয়েছে, চীনে সাধারণ মানুষ এখন আক্ষরিক অর্থেই ডিজিটাল কনটেন্ট নির্মাতাদের কাছে নিজেদের চেহারা ‘ভাড়া’ দিচ্ছেন। সেই মুখাবয়ব ব্যবহার করে তৈরি হচ্ছে এআই অভিনেতা-অভিনেত্রী, যাদের বিভিন্ন ধরনের ডিজিটাল কনটেন্টে কাজে লাগানো হচ্ছে। জানা গেছে, ছবি বা ভিডিও ব্যবহারের ধরণ অনুযায়ী এর মূল্য ৫০ ইউয়ান (প্রায় ৭ ডলার) থেকে শুরু করে ১ লাখ ইউয়ান বা প্রায় ১৫ হাজার মার্কিন ডলার (প্রায় ১৮ লাখ ৪৬ হাজার টাকা) পর্যন্ত হতে পারে। এই নতুন ব্যবসায়িক মডেলের মাধ্যমে মানুষ ক্যামেরার সামনে সরাসরি উপস্থিত না হয়েও নিজেদের চেহারা বা অবয়ব ‘ভাড়া’ দিতে পারছেন। বিষয়টি জানার পর হুয়াং নামের ২৭ বছর বয়সী এক ব্যাংক কর্মকর্তা ভাবলেন, তিনিও চেহারা ভাড়া দিয়ে বাড়তি কিছু অর্থ আয় করবেন। যে–ই ভাবা সে–ই কাজ। অনলাইনে নিজের চেহারার স্বত্ব বিক্রির বিজ্ঞাপন দিতেই মাত্র তিন দিনে তার ডিজিটাল চেহারা সাতবার বিক্রি হয়ে গেল। কোনো খাটুনি ছাড়াই পকেটে চলে এল প্রায় ২ হাজার ৬০০ ইউয়ান বা প্রায় ৩৭০ মার্কিন ডলার। চীনের বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে এখন নিজেদের চেহারা ভাড়া দিতে আগ্রহী ব্যক্তিদের সঙ্গে এআই কনটেন্ট নির্মাতাদের যোগাযোগ করিয়ে দেওয়া হচ্ছে। কার চেহারা কী ধরনের কাজে ব্যবহার করা হবে এবং চুক্তির শর্ত কী, তার ওপর নির্ভর করছে পারিশ্রমিকের পরিমাণ। চীনে এখন এআই দিয়ে বানানো স্বল্পদৈর্ঘ্য নাটকের বাজার দ্রুত বড় হচ্ছে। সেখানে প্রতিটি দৃশ্যের জন্য চড়া পারিশ্রমিকে অভিনেতা নেওয়ার চেয়ে এআইয়ের মাধ্যমে ডিজিটাল চরিত্র তৈরি করা অনেক সাশ্রয়ী।  এআই প্রযুক্তির সাহায্যে স্টুডিওতে না গিয়েই ওই চরিত্রের পোশাক, পরিবেশ, অঙ্গভঙ্গি ও সংলাপ মুহূর্তেই বদলে ফেলা যায়। আরটিভি/এসআর
নিজের ‘চেহারা’ ভাড়া দিয়েই আয় ১৮ লাখ টাকা!
আরও পড়ুন
নিউইয়র্কবাসীদের পুষ্টিকর খাবার সহায়তা দিচ্ছে উইক, আবেদন করবেন যেভাবে 
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়, নিহত ১
নিউইয়র্কে সরকারি চাকরি, আবেদন অক্টোবর পর্যন্ত
নিউইয়র্কে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার