ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

পাকিস্তানের ‘জেএফ-১৭ থান্ডার’ কিনতে চায় আরও এক দেশ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ১১:০৬ পিএম
সংগৃহীত ছবি

পাকিস্তান ও চীনের যৌথ প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান কিনতে গভীর আগ্রহ প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যের দেশ ইরাক। শনিবার(১০ জানুয়ারি) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। বাগদাদে ইরাকি বিমান বাহিনীর সদর দফতরে পাকিস্তান বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধুর সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে এই প্রস্তাব দেন ইরাকি বিমান বাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মোহানাদ গালিব আল-আসাদি। খবর ডনের।

বর্তমানে জেএফ-১৭ থান্ডার পাকিস্তান বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষার মূল ভিত্তি। এটি আকাশে লড়াই, ভূমিতে নিখুঁত হামলা এবং নজরদারিসহ বহুমুখী মিশনে অত্যন্ত কার্যকর। সাশ্রয়ী মূল্য এবং অত্যাধুনিক প্রযুক্তির কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছে এই যুদ্ধবিমানটি এখন অন্যতম প্রধান আকর্ষণে পরিণত হয়েছে। ইরাক কেবল জেএফ-১৭ নয়, পাকিস্তানের তৈরি সুপার মুশশাক প্রশিক্ষক বিমানের প্রতিও বিশেষ আগ্রহ দেখিয়েছে।

আরও পড়ুন

বৈঠকে পাকিস্তান ও ইরাকের মধ্যে সামরিক সহযোগিতা, যৌথ প্রশিক্ষণ এবং সক্ষমতা বৃদ্ধির বিষয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আন্তর্জাতিক বাজারে জেএফ-১৭ থান্ডারের চাহিদা বাড়ার পেছনে রয়েছে এর সাম্প্রতিক রণনৈপুণ্য। বিশেষ করে ২০২৫ সালের মে মাসে ভারতের সঙ্গে আকাশ যুদ্ধে ফ্রান্সের তৈরি শক্তিশালী রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে আসে এই মাল্টিরোল বিমানটি। ২০১৯ সালেও ভারতের বিরুদ্ধে সফল অভিযানে এর কার্যকরিতা প্রমাণিত হয়েছিল। এই ধারাবাহিক সাফল্যে মিয়ানমার, নাইজেরিয়া ও আজারবাইজানের পর এখন বিশ্বের অনেক দেশই পাকিস্তানের এই আকাশ সক্ষমতার ওপর আস্থা রাখছে।

জেএফ-১৭ থান্ডার ক্রয়ের দৌড়ে সম্প্রতি নতুন মাত্রা যোগ করেছে বাংলাদেশ। গত সপ্তাহে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান পাকিস্তান সফরকালে এই যুদ্ধবিমান ক্রয়ের সম্ভাবনা ও প্রযুক্তি হস্তান্তরের বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে রোবট জব্দ
জার্মানির কোলোন শহরে ১৬ বছর বয়সী এক কিশোরীকে যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে একটি রোবটের বিরুদ্ধে। পুলিশের সন্দেহ, রোবটটির ১৬ বছর বয়সী মালিক ও তার ১৯ বছর বয়সী এক সঙ্গী সেটি নিয়ন্ত্রণ করেছিলেন এবং ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করেছিলেন।  পুলিশ রোবট ও দুটি মোবাইল ফোন জব্দ করে তদন্ত করছে। তবে ঘটনার সময় রোবটটি ইচ্ছাকৃতভাবে নিয়ন্ত্রণ করা হয়েছিল কি না, তা এখনো নিশ্চিত নয়।  পুলিশের অভিযোগ, শনিবার স্থানীয় সময় মধ্যরাতের কাছাকাছি সময়ে (ব্রিটিশ গ্রীষ্মকালীন সময় রাত ১১টা) শহরের কেন্দ্রের কাছে একটি ফাস্টফুডের দোকানের সামনে রোবটটি কিশোরীর পেছন দিক থেকে এগিয়ে যায়। একপর্যায়ে সেটি কিশোরীর নিতম্বে হাত দেয় এবং শরীরের সঙ্গে ধাক্কা দেওয়ার মতো নড়াচড়া করে। এতে আতঙ্কিত হয়ে চিৎকার করে সরে যায় মেয়েটি। নর্থ রাইন-ওয়েস্টফালিয়া পুলিশের ফেসবুক পোস্ট অনুযায়ী, রোবটটির উচ্চতা প্রায় ১২০ সেন্টিমিটার। ঘটনার সময় কিশোরীটি বন্ধুদের সঙ্গে ছিল। পরে জরুরি সেবায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল থেকে এক ব্লক দূরে রোবটটির মালিক ও তার ১৯ বছর বয়সী সঙ্গীকে খুঁজে পায়। পুলিশের ভাষ্য, রোবটটির মালিক ও তার সঙ্গী ঘটনার সময় সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করছিলেন বলে ধারণা করা হচ্ছে। এ সময় তারা ঘটনাটি নিয়ে মন্তব্যও করছিলেন। পুলিশ জানায়, ওই কিশোর রোবটটিকে একটি গাড়ির পেছনে রেখেছিলেন। সেখান থেকে সেটি উদ্ধার করা হয়। রোবটটির গায়ে কালো গোঁফ, সোনালি রঙের চেইন ও সাদা ভেস্ট ছিল বলে পুলিশের প্রকাশিত ছবিতে দেখা গেছে। ঘটনার তদন্তের অংশ হিসেবে রোবটটির পাশাপাশি অভিযুক্ত দুজনের দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। ঘটনার সময় তারা ইচ্ছাকৃতভাবে রোবটটির নড়াচড়া নিয়ন্ত্রণ করছিলেন কি না এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা কী ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। এদিকে, ঘটনার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে করা কিছু মন্তব্য নিয়ে সতর্ক করেছে পুলিশ। পরবর্তী এক ফেসবুক পোস্টে সংস্থাটি জানায়, এসব মন্তব্যের কিছু ‘সীমা লঙ্ঘন’ করতে পারে এবং গুরুতর ক্ষেত্রে তা ফৌজদারি অপরাধ হিসেবেও বিবেচিত হতে পারে। আরটিভি/এসআর
কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে রোবট জব্দ
স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে পালানোর চেষ্টা যুবকের, অতঃপর...
ভারতের গ্রেটার নয়ডায় স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে ফ্ল্যাটের বারান্দা দিয়ে নিচে নামার চেষ্টাকালে ২১ তলা থেকে নিচে পড়ে ৩১ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। চলতি সপ্তাহের শুরুর দিকে গ্রেটার নয়ডার ‘সেনচুরিয়ান পার্ক ট্রপিক্যাল গার্ডেন সোসাইটি’তে এই দুর্ঘটনা ঘটে।
স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে পালানোর চেষ্টা যুবকের, অতঃপর...
একসঙ্গে ৫ সরকারি চাকরি, শেষ রক্ষা হলো না কর্মকর্তার
করোনা মহামারীর পর চালু হওয়া ‘ঘর থেকে কাজ করা’ বা ‘ওয়ার্ক ফ্রম হোম’ সংস্কৃতির সুযোগ নিয়ে এক অভিনব জালিয়াতির ঘটনা ফাঁস হয়েছে যুক্তরাজ্যে। লন্ডন কাউন্সিলের এক সরকারি কর্মকর্তা একই সময়ে অন্তত পাঁচটি পূর্ণকালীন সরকারি চাকরি করে প্রায় সাড়ে তিন লাখ পাউন্ড হাতিয়ে নিয়েছেন বলে আদালতে অভিযোগ উঠেছে। খবর হিন্দুস্তান টাইমসের। 
একসঙ্গে ৫ সরকারি চাকরি, শেষ রক্ষা হলো না কর্মকর্তার
আঁতকে ওঠার মতো তথ্য দিল ইউনিসেফ
বড় শহরগুলোর প্রতি ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের ৯টিই এমন জায়গার কাছে অবস্থিত, যেখানে শিশুরা সহজেই অস্বাস্থ্যকর খাবার কিনতে পারে। এসব জায়গার মধ্যে রয়েছে স্ন্যাকসের দোকান, সুপারমার্কেট ও মিষ্টি বিক্রির বিশেষায়িত দোকান। 
আঁতকে ওঠার মতো তথ্য দিল ইউনিসেফ
গাজায় ইসরায়েলের ‘হলুদ রেখা’ এগোচ্ছে, বারবার ঘরছাড়া ফিলিস্তিনিরা
গাজায় ইসরায়েলের নির্ধারিত ‘হলুদ রেখা’ ক্রমেই পশ্চিম দিকে এগিয়ে আসছে। এতে নতুন করে ঘরছাড়া হচ্ছেন ফিলিস্তিনিরা।
গাজায় ইসরায়েলের ‘হলুদ রেখা’ এগোচ্ছে, বারবার ঘরছাড়া ফিলিস্তিনিরা
আরও পড়ুন
পাকিস্তানের সাথে বাণিজ্য সম্প্রসারণ ও শিল্পখাতে সহযোগিতার নতুন সম্ভাবনা
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
করাচিতে ১৪৪ ধারা জারি
ইমরানের দলকে হঠিয়ে পাকিস্তানের এক প্রদেশে গভর্নরের শাসন জারির সিদ্ধান্ত