ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

আরব সাগরে শক্তিশালী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ০৫:৪৬ পিএম
পাকিস্তান নৌবাহিনী উত্তর আরব সাগরে শক্তিশালী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। ছবি: পাকিস্থান আইএসপিআর

উত্তর আরব সাগরে বড় ধরনের সামরিক মহড়া চালিয়ে নিজেদের সক্ষমতা জানান দিল পাকিস্তান নৌবাহিনী। শনিবার(১০ জানুয়ারি) এক বিশেষ অভিযানে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য অত্যাধুনিক ‘এলওয়াই-৮০ (এন)’ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে দেশটি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, এই মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রটি আকাশপথে থাকা লক্ষ্যবস্তুকে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত করে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। খবর দ্য ডনের।

নৌবাহিনীর অপারেশনাল প্রস্তুতি যাচাইয়ের অংশ হিসেবে এই মহড়ায় প্রচলিত সমরাস্ত্রের পাশাপাশি আধুনিক ড্রোন প্রযুক্তিরও ব্যবহার করা হয়। উল্লম্ব উৎক্ষেপণ ব্যবস্থা বা ভার্টিক্যাল লঞ্চ সিস্টেম থেকে ছোড়া এই ক্ষেপণাস্ত্রটি মূলত শত্রু যুদ্ধবিমান, ক্রুজ মিসাইল এবং ড্রোন রুখে দিতে সক্ষম। এই পরীক্ষার মাধ্যমে আরব সাগরে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও এক ধাপ শক্তিশালী হলো বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন

চীনের তৈরি এলওয়াই-৮০ (এন) ক্ষেপণাস্ত্রটি ৪ থেকে ৭০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে ১৮ হাজার মিটার উচ্চতা পর্যন্ত যেকোনো উড়ন্ত বস্তু শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম। আধুনিক রাডার প্রযুক্তি ব্যবহারের ফলে এটি প্রতিকূল আবহাওয়ায়ও সমান কার্যকর। নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ এই মহড়াটি সশরীরে পর্যবেক্ষণ করেন এবং অফিসারদের পেশাদারিত্বের প্রশংসা করেন।

ক্ষেপণাস্ত্রের পাশাপাশি এবারের মহড়ায় সামুদ্রিক ড্রোনসহ বেশ কিছু গোপন অস্ত্রের কার্যকারিতা পরীক্ষা করা হয়েছে। আইএসপিআর জানিয়েছে, এই ড্রোনগুলো উচ্চ-গতির কর্মক্ষমতা এবং দীর্ঘস্থায়িত্বের প্রমাণ দিয়েছে। পাকিস্তানের সমুদ্রসীমা রক্ষা এবং জাতীয় সামুদ্রিক স্বার্থ নিশ্চিত করতে নৌবাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলায় দৃঢ় প্রতিজ্ঞ বলে জানান নৌপ্রধান। আরব সাগরে পাকিস্তানের এই শক্তি প্রদর্শন দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তায় এক নতুন বার্তা দিচ্ছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কড়া নজর রাখছে ভারত: জয়সওয়াল
পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে উত্তাল পুরো দেশ। আর এই আন্দোলনের সার্বিক পরিস্থিতির ওপর ভারত কড়া নজর রাখছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। মঙ্গলবার (৩ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাক্ষিক সংবাদ সম্মেলনে বাংলাদেশের অভ্যন্তরীণ অসন্তোষ ও সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে করা প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। ভারতীয় বার্তা সংস্থা এএনআই-এর এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক বজায় রাখার বিষয়ে মন্ত্রণালয়ের অবস্থান স্পষ্ট করেন জয়সওয়াল।  তিনি বলেন, আমরা বাংলাদেশের পরিস্থিতির ওপর নজর রাখছি। সেখানে নানা ঘটনাবলি ঘটছে এবং আমরা সেসব ঘটনার অগ্রগতি পর্যবেক্ষণ করে যাচ্ছি। ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে আমরা একটি ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্কের অভিমুখে কাজ করতে চাই। বাংলাদেশে ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ মঙ্গলবার চতুর্থ দিনে গড়ায়। বিশেষ করে ঢাকার মিরপুর এলাকায় সকালে কিছু কারখানা আংশিক চালু হলে শ্রমিকরা রাস্তায় নেমে এলে নতুন করে উত্তেজনা তৈরি হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়। সংবাদ সম্মেলনে গঙ্গা পানি চুক্তিসহ দ্বিপক্ষীয় নদী ব্যবস্থাপনার বিষয়টি উঠে এলে রণধীর জয়সওয়াল জানান, আন্তঃসীমান্ত নদী সংক্রান্ত যেকোনও আলোচনা নির্ধারিত দ্বিপক্ষীয় কাঠামোর মাধ্যমেই পরিচালিত হবে।  তিনি বলেন, আমি আগেও বলেছি, ভারত ও বাংলাদেশের মধ্যে যৌথ নদী কমিশন রয়েছে। গঙ্গাসহ সব আন্তঃসীমান্ত নদীর বিষয়ে আলোচনার জন্য এটিই আনুষ্ঠানিক ও কাঠামোবদ্ধ মাধ্যম। এ ছাড়া ঢাকা ও নয়া দিল্লির মধ্যে আসন্ন উচ্চপর্যায়ের কূটনৈতিক যোগাযোগের বিষয়ে মুখপাত্র জানান, বাংলাদেশের নেতৃত্বের কাছে ভারতের পক্ষ থেকে একটি স্থায়ী আমন্ত্রণ রয়েছে।  জয়সওয়াল বলেন, আমরা ইতোমধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছি। এই বিষয়ে কোনও নতুন আপডেট থাকলে তা আপনাদের জানানো হবে। আরটিভি/এসআর  
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কড়া নজর রাখছে ভারত: জয়সওয়াল
বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে বেধড়ক পেটাচ্ছে গ্রামবাসী, ভিডিও ভাইরাল
ভারতের ত্রিপুরা রাজ্যে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যদের সঙ্গে স্থানীয় গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। 
বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে বেধড়ক পেটাচ্ছে গ্রামবাসী, ভিডিও ভাইরাল
ফ্লোরিডায় বিমান বিধ্বস্ত, প্রাণ হারানো সহপাইলটের বয়স মাত্র ২০
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন ২০ বছর বয়সী সহপাইলট নাতালিয়া গাদেলহা ফিলগেইরাসসহ নয়জন আরোহী।
ফ্লোরিডায় বিমান বিধ্বস্ত, প্রাণ হারানো সহপাইলটের বয়স মাত্র ২০
বাইন্যান্সে ৬০০ কোটি ডলারের অর্থ চুরির অভিযোগে মুখ খুলল উত্তর কোরিয়া
বিশ্বের অন্যতম বড় ক্রিপ্টোকারেন্সি লেনদেনের প্রতিষ্ঠান বাইন্যান্স থেকে ৬০০ কোটি ডলারের বেশি অর্থ চুরির অভিযোগ অস্বীকার করেছে উত্তর কোরিয়া।
বাইন্যান্সে ৬০০ কোটি ডলারের অর্থ চুরির অভিযোগে মুখ খুলল উত্তর কোরিয়া
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফল কখন জানা যাবে
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ভোট শেষে গণনা শুরু হচ্ছে মঙ্গলবার (৩ নভেম্বর)।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফল কখন জানা যাবে
আরও পড়ুন
হার্ভার্ডে ভর্তির স্বপ্ন, প্রতারণার ফাঁদে প্রাণ গেল পাকিস্তানি তরুণীর
বাংলাদেশি শিক্ষার্থীদের এমবিবিএস-বিডিএসে ভর্তির সুযোগ দিচ্ছে পাকিস্তান
স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ
এলপিজির তীব্র সংকট পাকিস্তানে