ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ইসরায়েল সম্পৃক্ত ‘সন্ত্রাসী গোষ্ঠীকে’ গ্রেপ্তার করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ০৫:৫১ পিএম
সংগৃহীত ছবি

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর জাহেদানে ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত একটি ‘সন্ত্রাসবাদী গোষ্ঠী’কে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। রাষ্ট্রীয় টেলিভিশনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, এই গোষ্ঠীটি ইরানের পূর্ব সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশ করেছিল। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে মার্কিন তৈরি বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে যা দিয়ে তারা পরিকল্পিতভাবে গুপ্তহত্যা ও নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর ছক কষেছিল বলে দাবি করা হচ্ছে। মঙ্গলবার(১৩ জানুয়ারি) আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

একই সময়ে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান কমান্ডার আবদোলরহিম মৌসাভি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে এক গুরুতর অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেছেন, ওয়াশিংটন এবং তেল আবিব ইরানের ভেতরে হামলা চালানোর জন্য সশস্ত্র গোষ্ঠী আইএসআইএল বা আইসিসের সদস্যদের মোতায়েন করছে। আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, মৌসাভি মনে করেন গত জুনে ইরানের বিরুদ্ধে ১২ দিনের যুদ্ধে ব্যর্থ হওয়ার পর এখন ছদ্মবেশে এই অস্থিরতা তৈরির চেষ্টা করছে দেশ দুটি।

আরও পড়ুন

মৌসাভি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান তার সার্বভৌমত্ব বা আঞ্চলিক অখণ্ডতার কোনো ধরনের লঙ্ঘন বরদাস্ত করবে না। বিদেশি শক্তিগুলো যখন সরাসরি যুদ্ধে সুবিধা করতে পারেনি তখন তারা দেশের ভেতরে জঙ্গি গোষ্ঠীগুলোকে লেলিয়ে দিচ্ছে। তবে ইরানের এই বিস্ফোরক অভিযোগের বিষয়ে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা মন্তব্য পাওয়া যায়নি।

বর্তমানে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ ও অভ্যন্তরীণ উত্তেজনার মাঝে এই গ্রেপ্তারের খবর পরিস্থিতিকে আরও জটিল করে তুলল। ফলে সীমান্ত এলাকায় ইরানিয় বাহিনী নিরাপত্তা জোরদার করার পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়িছে বলে জানা গেছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সৌদি আরবের নাজরান ও জিজানে জরুরি সতর্কতা
সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় শহর নাজরান ও জিজানে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সম্ভাব্য বিপদের বিষয়ে বাসিন্দাদের সতর্ক করার পরপরই দুই শহরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার খবর জানিয়েছে দেশটির সিভিল ডিফেন্স।
সৌদি আরবের নাজরান ও জিজানে জরুরি সতর্কতা
আমেরিকানদের দ্বিতীয় পাসপোর্ট কেনার নতুন সুযোগ দিচ্ছে আর্জেন্টিনা
বড় অঙ্কের অর্থ জমা বা সরকারি বন্ডে বিনিয়োগের বিনিময়ে বিদেশিদের নাগরিকত্ব দেওয়ার নতুন কর্মসূচি চালুর উদ্যোগ নিয়েছে আর্জেন্টিনা।
আমেরিকানদের দ্বিতীয় পাসপোর্ট কেনার নতুন সুযোগ দিচ্ছে আর্জেন্টিনা
রাশিয়ার তেল শোধনাগারে আবারও ইউক্রেনের হামলা, জেলেনস্কির হুঁশিয়ারি
রাশিয়ার তেল শোধনাগারে আবারও হামলা শুরু করেছে ইউক্রেন।
রাশিয়ার তেল শোধনাগারে আবারও ইউক্রেনের হামলা, জেলেনস্কির হুঁশিয়ারি
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু, নিহতদের বেশির ভাগই শিশু
পাকিস্তানের পেশোয়ার শহরে একটি বেসরকারি বিদ্যালয়ের ছাদ ধসে অন্তত ২৭ শিক্ষার্থী ও এক শিক্ষক নিহত হয়েছেন। 
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু, নিহতদের বেশির ভাগই শিশু
‘খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ’, তেলের দাম কমার পূর্বাভাস ট্রাম্পের
ইরানের সঙ্গে যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
‘খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ’, তেলের দাম কমার পূর্বাভাস ট্রাম্পের
আরও পড়ুন
‘খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ’, তেলের দাম কমার পূর্বাভাস ট্রাম্পের
হরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টায় ডুবল দুই জাহাজ, বাড়ছে তেলের দাম
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে সামরিক শক্তি বাড়িয়েছে ইরান: পার্লামেন্ট স্পিকার
স্টারলিংককে ‘যুদ্ধের হাতিয়ার’ বলছে ইরান, বন্ধে মরিয়া সরকার