ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠালো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ০৭:২৪ পিএম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র দক্ষিণ চীন সাগর থেকে একটি বিমানবাহী রণতরী ও তার স্ট্রাইক গ্রুপকে মধ্যপ্রাচ্যের দিকে পাঠানোর নির্দেশ দিয়েছে। মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগনের এই নির্দেশনা অনুযায়ী, ইউএসএস আব্রাহাম লিংকন বিমানবাহী রণতরী ও তার সঙ্গে থাকা যুদ্ধজাহাজগুলো ইতোমধ্যেই মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা হয়েছে। বর্তমানে মধ্যপ্রাচ্য বা ইউরোপে যুক্তরাষ্ট্রের কোনো বিমানবাহী রণতরী মোতায়েন নেই।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, গত অক্টোবরে ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড বিমানবাহী রণতরীকে ভেনেজুয়েলার বিরুদ্ধে চাপ প্রয়োগের কৌশলের অংশ হিসেবে ভূমধ্যসাগর থেকে ক্যারিবীয় অঞ্চলে পাঠানো হয়েছিল। ফলে ইরানের সঙ্গে সম্ভাব্য উত্তেজনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের হাতে মধ্যপ্রাচ্যে তাৎক্ষণিক ব্যবহারযোগ্য কোনো বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ ছিল না।

একই প্রতিবেদনে বলা হয়েছে, ক্যারিবীয় অঞ্চলে বর্তমানে যুক্তরাষ্ট্রের ১২টি যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে, যেখানে মধ্যপ্রাচ্যে মাত্র ৬টি যুদ্ধজাহাজ রয়েছে।

অপরদিকে, সাম্প্রতিক উত্তেজনার মধ্য দিয়ে ইরান তার আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করার পর আবারও খুলে দিয়েছে। ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, ইরানের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে এবং তেহরানের দিকে বিমান প্রবেশ করতে দেখা যাচ্ছে।

আরও পড়ুন

ফ্লাইটরাডার২৪ জানায়, ইরানের আকাশসীমায় চলাচল নিষেধাজ্ঞার নোটিশ (নোটাম) এর মেয়াদ শেষ হয়েছে। এর ফলে একাধিক বিমান দেশের আকাশসীমায় প্রবেশ করেছে। এর আগে নিরাপত্তাজনিত কারণে ইরান সমস্ত ধরনের বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ করেছিল এবং কিছু অনুমোদিত ফ্লাইট সীমিত পরিসরে চলাচলের অনুমতি পেয়েছিল।

ইরানের প্রাথমিক ঘোষণায় জানানো হয়েছিল, ১৫ জানুয়ারি পর্যন্ত তেহরানের আকাশসীমা বন্ধ থাকবে এবং শুধুমাত্র নির্দিষ্ট অনুমোদিত ফ্লাইটগুলো চলাচল করতে পারবে। এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার নতুন দিক নির্দেশ করছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু, নিহতদের বেশির ভাগই শিশু
পাকিস্তানের পেশোয়ার শহরে একটি বেসরকারি বিদ্যালয়ের ছাদ ধসে অন্তত ২৭ শিক্ষার্থী ও এক শিক্ষক নিহত হয়েছেন। 
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু, নিহতদের বেশির ভাগই শিশু
‘খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ’, তেলের দাম কমার পূর্বাভাস ট্রাম্পের
ইরানের সঙ্গে যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
‘খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ’, তেলের দাম কমার পূর্বাভাস ট্রাম্পের
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে, জামা টেনে খুলে দিয়েছে’, দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার গনেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভে আটক শিক্ষার্থী, সমাজকর্মী ও আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে মারধর, শারীরিক নির্যাতন, হেনস্তা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলেছেন।
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে, জামা টেনে খুলে দিয়েছে’, দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
হরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টায় ডুবল দুই জাহাজ, বাড়ছে তেলের দাম
হরমুজ প্রণালির কাছে গত ২৪ ঘণ্টায় অজ্ঞাত বস্তু বা ক্ষেপণাস্ত্রের আঘাতে দুটি পণ্যবাহী জাহাজ ডুবে গেছে।
হরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টায় ডুবল দুই জাহাজ, বাড়ছে তেলের দাম
সৌদি জোটের হামলার জবাবে পাল্টা হামলার কড়া হুঁশিয়ারি হুতিদের
ইয়েমেনের রাজধানী সানার আকাশে যুদ্ধবিমানের উপস্থিতি ও বিকট বিস্ফোরণের শব্দ ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
সৌদি জোটের হামলার জবাবে পাল্টা হামলার কড়া হুঁশিয়ারি হুতিদের
আরও পড়ুন
‘খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ’, তেলের দাম কমার পূর্বাভাস ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে সামরিক শক্তি বাড়িয়েছে ইরান: পার্লামেন্ট স্পিকার
তরুণদের ক্ষতির অভিযোগে চ্যাটজিপিটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্যের মামলা
তিন মাসে আয় লাফিয়ে ১ হাজার ৬৮০ কোটি ডলার, শেয়ারবাজারে আসছে অ্যানথ্রোপিক