ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

যে দেশে বিড়াল থাকে রাজার হালে

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০৭:৪৪ পিএম
ছবি: সংগৃহীত

ইস্তাম্বুলের একটি শপিং সেন্টারে থাকা সাদা-ধূসর রঙের বিড়াল ‘ক্যানিয়ন’ এখন রীতিমতো মোটা হয়ে উঠছে। কারণ, তার ঝুড়ি হারিয়ে যাওয়ার পর থেকেই সে পেয়েছে মানুষের অঢেল ভালোবাসা, খাবার আর যত্ন।

তার দুরবস্থার খবর ছড়িয়ে পড়তেই অসংখ্য শুভানুধ্যায়ী এগিয়ে আসে। কেউ দিয়েছে খাবার, কেউ খেলনা, কেউ আরামদায়ক ঘর। এমনকি এক ভক্ত ক্যানিয়নের নামে খুলে ফেলেছে আলাদা ইনস্টাগ্রাম পেজ।

ক্যানিয়ন একা নয়। সিটি করপোরেশনের তথ্য অনুযায়ী, ইস্তাম্বুলের রাস্তায় প্রায় এক লাখ ষাট হাজারের বেশি বিড়াল বসবাস করে। শহরের প্রায় এক কোটি ষাট লাখ বাসিন্দা নিয়মিত তাদের খাবার দেয়, আদর করে। এই পথবিড়ালদের প্রতি মানুষের ভালোবাসা অনেকটা ধর্মীয় ভক্তির মতোই গভীর।

ইস্তাম্বুলের ইউরোপীয় বা এশীয় অংশ- যেখানেই যান না কেন, বিড়াল চোখে পড়বেই। ফেরিতে, রেস্তোরাঁর চেয়ারে ঘুমোতে থাকা, সুপারশপে ঘোরাফেরা কিংবা দোকানের কাঁচের জানালায় গুটিসুটি হয়ে বসে থাকা- সব জায়গাতেই তাদের অবাধ বিচরণ। আর বিরক্ত করার লোক খুব কমই আছে।

স্থানীয় বাসিন্দা গায়ে কোসেলারডেন বলেন, ইস্তাম্বুলবাসী প্রাণী ভালোবাসে। এখানে বিড়াল অনায়াসে দোকানে ঢুকে দামী কাপড়ের ওপর ঘুমিয়ে পড়তে পারে। তাই একে বলা হয় ‘বিড়ালের শহর’।

অনেক পথবিড়ালই এখন ওই এলাকার ‘তারকা’। ২০১৬ সালে কাদিকয় এলাকায় ‘টম্বিলি’ নামে এক গোলগাল বিড়ালের স্মরণে তৈরি করা হয় ব্রোঞ্জের মূর্তি। বেঞ্চে হেলান দিয়ে বসার তার ভঙ্গি ইন্টারনেটে ভাইরাল হয়েছিল।

হাগিয়া সোফিয়ার জনপ্রিয় বিড়াল ‘গ্লি’ মারা গেলে তুরস্কের সংবাদমাধ্যমে প্রকাশিত হয় শোকবার্তা। ২০০৯ সালে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও তাকে আদর করেছিলেন।

অটোমান সুলতানদের ঐতিহাসিক বাসভবন টোপকাপি প্রাসাদে সম্প্রতি আবার চালু করা হয়েছে শত শত বছরের পুরোনো ‘বিড়াল চলাচলের দরজা’। প্রাসাদের পরিচালক ইলহান কোকামান বলেন, বিড়াল সবসময়ই এখানে ছিল। কারণ তারা পরিষ্কার-পরিচ্ছন্ন এবং মানুষের কাছাকাছি থাকতে পছন্দ করে।

আরও পড়ুন

বিশেষজ্ঞরা বলেন, ইসলামে নবী মুহাম্মদের বিড়ালপ্রেমের গল্পও এই ভালোবাসার পেছনে বড় ভূমিকা রেখেছে। ১৪৫৩ সালে অটোমানরা কনস্টান্টিনোপল দখলের সময় মাছ ও মাংসের দোকানের সামনে বিড়ালদের খাবারের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা যেত। তখন বিড়ালকে খাবার দেওয়া হতো ঈশ্বরের নামে দান হিসেবে।

ছয় শতক পেরিয়ে গেলেও ইস্তাম্বুলে বিড়ালের উপস্থিতি আজও অটুট। তবে শহর কর্তৃপক্ষ এখন সংখ্যা নিয়ন্ত্রণে কাজ করছে। গত বছর ৪৩ হাজারের বেশি বিড়ালকে নির্বীজ করা হয়েছে।

অতিরিক্ত খাবার দেওয়ার ফলে ইঁদুর বাড়ছে- এমন আশঙ্কাও করছে প্রশাসন। গভর্নর দাভুত গুল বলেন, সাধারণত বিড়াল ইঁদুর তাড়ায়। কিন্তু এখানে দেখা যাচ্ছে, ইঁদুর আর বিড়াল একসঙ্গে খাবার খাচ্ছে। বিষয়টি আমাদের নিয়ন্ত্রণ করতে হবে।

তবু বাস্তব চিত্র ভিন্ন। জার্মানি থেকে আসা শিক্ষার্থী ফাতিমে ওজারসলান বলেন, চার মাসে আমি এখানে একটি ইঁদুরও দেখিনি। জার্মানিতে ইঁদুর বেশি, কিন্তু এখানে এত বিড়াল থাকায় তারা নিশ্চয়ই ভয় পায়।

তার মতে, বিড়াল ছাড়া ইস্তাম্বুল কল্পনাই করা যায় না। এখানে মানুষ আর বিড়াল পাশাপাশি থাকে- সমান মর্যাদায়।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইয়েমেনের রাজধানী সানায় ফের বিকট বিস্ফোরণ
ইয়েমেনের রাজধানী সানায় টানা দ্বিতীয়দিনের মতো বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সেখানকার একটি তেল স্থাপনায় হামলা চালায় সৌদি আরবের নেতৃত্বধীন জোট। এরপর হুথিরা পাল্টা হামলা চালায়।
ইয়েমেনের রাজধানী সানায় ফের বিকট বিস্ফোরণ
‘শাশুড়ি চায় বেতন, শ্বশুর ফ্ল্যাট’, ভয়ংকর সিদ্ধান্ত নিলেন নারী প্রযুক্তিবিদ
ভারতের মহারাষ্ট্রের পুনেতে যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে তৃষ্ণা রাহুল সাকপাল (৩৩) নামে এক আইটি ইঞ্জিনিয়ারের আত্মহত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় নিহতের বাবার দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ তার স্বামী ও পরিবারের চার সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
‘শাশুড়ি চায় বেতন, শ্বশুর ফ্ল্যাট’, ভয়ংকর সিদ্ধান্ত নিলেন নারী প্রযুক্তিবিদ
কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে রোবট জব্দ
জার্মানির কোলোন শহরে ১৬ বছর বয়সী এক কিশোরীকে যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে একটি রোবটের বিরুদ্ধে। পুলিশের সন্দেহ, রোবটটির ১৬ বছর বয়সী মালিক ও তার ১৯ বছর বয়সী এক সঙ্গী সেটি নিয়ন্ত্রণ করেছিলেন এবং ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করেছিলেন।  পুলিশ রোবট ও দুটি মোবাইল ফোন জব্দ করে তদন্ত করছে। তবে ঘটনার সময় রোবটটি ইচ্ছাকৃতভাবে নিয়ন্ত্রণ করা হয়েছিল কি না, তা এখনো নিশ্চিত নয়।  পুলিশের অভিযোগ, শনিবার স্থানীয় সময় মধ্যরাতের কাছাকাছি সময়ে (ব্রিটিশ গ্রীষ্মকালীন সময় রাত ১১টা) শহরের কেন্দ্রের কাছে একটি ফাস্টফুডের দোকানের সামনে রোবটটি কিশোরীর পেছন দিক থেকে এগিয়ে যায়। একপর্যায়ে সেটি কিশোরীর নিতম্বে হাত দেয় এবং শরীরের সঙ্গে ধাক্কা দেওয়ার মতো নড়াচড়া করে। এতে আতঙ্কিত হয়ে চিৎকার করে সরে যায় মেয়েটি। নর্থ রাইন-ওয়েস্টফালিয়া পুলিশের ফেসবুক পোস্ট অনুযায়ী, রোবটটির উচ্চতা প্রায় ১২০ সেন্টিমিটার। ঘটনার সময় কিশোরীটি বন্ধুদের সঙ্গে ছিল। পরে জরুরি সেবায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল থেকে এক ব্লক দূরে রোবটটির মালিক ও তার ১৯ বছর বয়সী সঙ্গীকে খুঁজে পায়। পুলিশের ভাষ্য, রোবটটির মালিক ও তার সঙ্গী ঘটনার সময় সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করছিলেন বলে ধারণা করা হচ্ছে। এ সময় তারা ঘটনাটি নিয়ে মন্তব্যও করছিলেন। পুলিশ জানায়, ওই কিশোর রোবটটিকে একটি গাড়ির পেছনে রেখেছিলেন। সেখান থেকে সেটি উদ্ধার করা হয়। রোবটটির গায়ে কালো গোঁফ, সোনালি রঙের চেইন ও সাদা ভেস্ট ছিল বলে পুলিশের প্রকাশিত ছবিতে দেখা গেছে। ঘটনার তদন্তের অংশ হিসেবে রোবটটির পাশাপাশি অভিযুক্ত দুজনের দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। ঘটনার সময় তারা ইচ্ছাকৃতভাবে রোবটটির নড়াচড়া নিয়ন্ত্রণ করছিলেন কি না এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা কী ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। এদিকে, ঘটনার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে করা কিছু মন্তব্য নিয়ে সতর্ক করেছে পুলিশ। পরবর্তী এক ফেসবুক পোস্টে সংস্থাটি জানায়, এসব মন্তব্যের কিছু ‘সীমা লঙ্ঘন’ করতে পারে এবং গুরুতর ক্ষেত্রে তা ফৌজদারি অপরাধ হিসেবেও বিবেচিত হতে পারে। আরটিভি/এসআর
কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে রোবট জব্দ
স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে পালানোর চেষ্টা যুবকের, অতঃপর...
ভারতের গ্রেটার নয়ডায় স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে ফ্ল্যাটের বারান্দা দিয়ে নিচে নামার চেষ্টাকালে ২১ তলা থেকে নিচে পড়ে ৩১ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। চলতি সপ্তাহের শুরুর দিকে গ্রেটার নয়ডার ‘সেনচুরিয়ান পার্ক ট্রপিক্যাল গার্ডেন সোসাইটি’তে এই দুর্ঘটনা ঘটে।
স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে পালানোর চেষ্টা যুবকের, অতঃপর...
একসঙ্গে ৫ সরকারি চাকরি, শেষ রক্ষা হলো না কর্মকর্তার
করোনা মহামারীর পর চালু হওয়া ‘ঘর থেকে কাজ করা’ বা ‘ওয়ার্ক ফ্রম হোম’ সংস্কৃতির সুযোগ নিয়ে এক অভিনব জালিয়াতির ঘটনা ফাঁস হয়েছে যুক্তরাজ্যে। লন্ডন কাউন্সিলের এক সরকারি কর্মকর্তা একই সময়ে অন্তত পাঁচটি পূর্ণকালীন সরকারি চাকরি করে প্রায় সাড়ে তিন লাখ পাউন্ড হাতিয়ে নিয়েছেন বলে আদালতে অভিযোগ উঠেছে। খবর হিন্দুস্তান টাইমসের। 
একসঙ্গে ৫ সরকারি চাকরি, শেষ রক্ষা হলো না কর্মকর্তার
আরও পড়ুন
মাদরাসা অধ্যক্ষকে মারধর ও জোর করে পদত্যাগের অভিযোগে মামলা
আইসিসির মাসসেরার দৌড়ে অভিষেক-রাজা-শুভমান
সিনেমার গল্পকেও হার মানাবে ‘পিচ্চি রাজা’ কাণ্ড
শত বছর পর মিলল নতুন প্রজাতির ক্ষুদ্র বন্য বিড়ালের সন্ধান