‘ভারতীয় প্রক্সি বাহিনীর’ সঙ্গে পাকিস্তানি বাহিনীর তুমুল সংঘর্ষ, নিহত ৪১

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬ , ০৫:১৬ পিএম


ভারতীয় বাহিনীর সঙ্গে পাকিস্তানি বাহিনীর তুমুল সংঘর্ষে নিহত ৪১
ছবি: সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ভারতের সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠী ‘ফিতনা আল-খারিজ’ ও ‘ফিতনা আল-হিন্দুস্তান’ এর বিরুদ্ধে দুইটি পৃথক অভিযানে ৪১ জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানি সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর।

আইএসপিআরের বিবৃতিতে জানানো হয়েছে, ২৯ জানুয়ারি হরনাই জেলার কাছে প্রথম অভিযানে ফিতনা আল-খারিজ গোষ্ঠীর অন্তত ৩০ জন সন্ত্রাসী নিহত হয়। তাদের আস্তানাও ধ্বংস করা হয়েছে। নিহতদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করে ধ্বংস করা হয়েছে।

অন্যদিকে পাঞ্জগুর জেলায় দ্বিতীয় অভিযানে ফিতনা আল-হিন্দুস্তান গোষ্ঠীর সঙ্গে যুক্ত ১১ জন সন্ত্রাসী নিহত হয়। সেখানে সন্ত্রাসীদের একটি আস্তানাও ধ্বংস করা হয় এবং তাদের কাছ থেকে অস্ত্র ও গত ১৫ ডিসেম্বর ওই অঞ্চলে সংঘটিত ব্যাংক ডাকাতির লুট করা অর্থ উদ্ধার করা হয়।

আইএসপিআর জানিয়েছে, এসব সন্ত্রাসী পূর্বেও একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল। বর্তমানে উভয় এলাকায় তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়, পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ‘আজম-ই-ইস্তেহকাম’ ভিশনের আওতায় বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার করেছে।

আরও পড়ুন

তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে সীমান্তবর্তী অঞ্চলে সন্ত্রাসী হামলার সংখ্যা বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়ায়।

আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী জানিয়েছেন, ২০২৫ সালে দেশজুড়ে ৭৫ হাজারের বেশি গোয়েন্দাভিত্তিক অভিযান চালানো হয়েছে এবং প্রায় ২ হাজার ৫৯৭ সন্ত্রাসী নিহত হয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission