ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

বিদেশিদের কঠোর হুঁশিয়ারি ডেনমার্কের, অভিবাসন নীতিতে বড় পরিবর্তন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ০৮:১১ পিএম
ছবি সংগৃহীত

ইউরোপের অন্যতম নিরাপদ দেশ হিসেবে পরিচিত ডেনমার্ক তাদের অভিবাসন নীতিতে এক আমূল ও কঠোর পরিবর্তনের ঘোষণা দিয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) ডেনিশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এখন থেকে দেশটিতে বসবাসরত কোনো বিদেশি নাগরিক যদি গুরুতর অপরাধে জড়িত হয়ে এক বছর বা তার বেশি সময়ের কারাদণ্ডে দণ্ডিত হন, তবে তাকে বাধ্যতামূলকভাবে দেশ থেকে বহিষ্কার করা হবে।

দেশটির প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন এক সংবাদ সম্মেলনে অত্যন্ত কড়া ভাষায় এই নতুন পদক্ষেপের যৌক্তিকতা তুলে ধরেছেন। তিনি সাফ জানিয়েছেন, অপরাধীদের সুরক্ষা দেওয়ার চেয়ে নিজের দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাকে ডেনমার্ক এখন সর্বোচ্চ অগ্রাধিকার দেবে। খবর আরব নিউজের।

আরও পড়ুন

ডেনমার্কের অভিবাসন মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, গুরুতর মারধর, যৌন নিপীড়ন বা ধর্ষণের মতো অপরাধে জড়িত অ-ডেনিশ নাগরিকদের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে। বর্তমান আইন অনুযায়ী, পারিবারিক অধিকার ও আন্তর্জাতিক কনভেনশনের কারণে অপরাধীদের বহিষ্কার করা সবসময় সম্ভব হতো না। তবে ডেনমার্ক এখন ব্রিটেনসহ অন্যান্য ইউরোপীয় দেশগুলোর সঙ্গে মিলে ‘ইউরোপীয় মানবাধিকার কনভেনশন’ সংস্কারের জোরালো দাবি তুলেছে।

প্রধানমন্ত্রী ফ্রেডেরিকসেন বলেন, যখন এই আন্তর্জাতিক আইনগুলো তৈরি করা হয়েছিল, তখন কেউ কল্পনাও করেনি যে মধ্যপ্রাচ্য থেকে পালিয়ে বিশ্বের সেরা একটি দেশে এসে কেউ নারী ও শিশুদের ধর্ষণ করতে শুরু করবে। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক যে অনেক ক্ষেত্রে আশ্রিত ব্যক্তিরাই এখন অপরাধীতে পরিণত হয়েছে।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এক বছর বা তার বেশি সাজাপ্রাপ্ত বিদেশি নাগরিকদের প্রায় ৭০ শতাংশকে বর্তমানে বহিষ্কার করা সম্ভব হচ্ছে। তবে নতুন এই আইনি সংস্কারের মাধ্যমে এই হার শতভাগে নিয়ে যেতে চায় ডেনিশ প্রশাসন। শুধু বহিষ্কারই নয়, যারা বর্তমানে ডিপার্চার সেন্টার বা দেশত্যাগের কেন্দ্রে রয়েছেন, তাদের ওপর নজরদারি বাড়াতে ইলেকট্রনিক অ্যাঙ্কেল ট্যাগ বা বৈদ্যুতিন বেড়ি ব্যবহারের পরিকল্পনাও করা হয়েছে।

এছাড়া ডেনমার্ক সরকার সিরিয়ায় তাদের দূতাবাস পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে এবং আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির সঙ্গে সীমিত পর্যায়ে সহযোগিতা প্রতিষ্ঠার ইঙ্গিত দিয়েছে, যাতে শরণার্থীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া আরও সহজ হয়।

ডেনমার্কের এই নতুন নীতি ইউরোপের অন্যান্য দেশগুলোতেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। মানবাধিকার সংগঠনগুলো আন্তর্জাতিক আইন লঙ্ঘনের আশঙ্কা প্রকাশ করলেও ডেনিশ সরকার তাদের অবস্থানে অনড়।

সরকারের পক্ষ থেকে পুনর্ব্যক্ত করা হয়েছে যে, শরণার্থীরা ডেনমার্কে কেবল সাময়িক সময়ের জন্য আশ্রয় পাবেন এবং স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যাওয়ার জন্য উৎসাহিত করতে আর্থিক প্রণোদনাও বাড়ানো হবে। আগামী ১ মে থেকে এই নতুন সংস্কারগুলো কার্যকর হওয়ার কথা রয়েছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে সবাইকে তাৎক্ষণিক সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এর মধ্যে রয়েছে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরও।
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
  ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান। একই সঙ্গে রাজ্যসভার সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন তিনি।  মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান মুরুগান। পদত্যাগের কারণ হিসেবে তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক শক্তি বাড়ানোর কথা জানিয়েছেন তিনি। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্যে দলের ভিত আরও মজবুত করতে পুরো সময় দিতে চান এই বিজেপি নেতা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মুরুগান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতমাতা ও তামিলনাড়ুর সেবা করার সুযোগ পাওয়া তার জীবনের সবচেয়ে বড় সম্মান। তিনি আরও বলেন, দিনমজুর পরিবারের সন্তান হিসেবে জীবন শুরু করে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাজ করার সুযোগ পাওয়া তার কাছে অত্যন্ত গর্বের বিষয়। মুরুগান জানিয়েছেন, এবার তিনি দলের তৃণমূল পর্যায়ে ফিরে যেতে চান। তামিলনাড়ুতে বিজেপিকে আরও শক্তিশালী করাই হবে তার প্রধান লক্ষ্য। এর আগে তামিলনাড়ুতে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এল মুরুগান। পরে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন তিনি। ২০৩০ সালে রাজ্যসভায় তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে পদত্যাগপত্রে তিনি অবিলম্বে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আরটিভি/ এসকেডি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তি পোপ
আরও পড়ুন
নতুন আইনে এবার ফেডারেল অভিবাসন কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা 
দাপুটে পারফরম্যান্সে ডেনমার্ককে উড়িয়ে দিলো রোনালদো বিহীন পর্তুগাল
নতুন আইনে নাসাউ কাউন্টির সঙ্গে অভিবাসন সংস্থার চুক্তি বাতিল
ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী