ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

অবৈধ অভিবাসীদের বড় সুখবর দিলো স্পেন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০৫:১৩ পিএম
সংগৃহীত ছবি

স্পেনে বসবাসরত অনিয়মিত অভিবাসীর দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে বড় ধরনের সুখবর দিয়েছে দেশটির সরকার। প্রধানমন্ত্রী পেড্রো সানচেসের নেতৃত্বাধীন সরকার পাঁচ লাখেরও বেশি অবৈধ অভিবাসীকে বৈধ করার একটি ঐতিহাসিক চুক্তিতে পৌঁছেছে। মঙ্গলবার(২৭ জানুয়ারি) এ সংক্রান্ত রয়্যাল ডিক্রি জারি হওয়ার কথা রয়েছে। গত দুই দশকের মধ্যে এটিই স্পেনে অভিবাসীদের নিয়মিত করার সবচেয়ে বড় উদ্যোগ।

আরও পড়ুন

নতুন এই সিদ্ধান্তের আওতায় যারা ৩১ ডিসেম্বর ২০২৫ সালের আগে থেকে স্পেনে অবস্থান করছেন, তারা সরাসরি বৈধতার আবেদন করতে পারবেন। তবে আবেদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে অন্তত টানা পাঁচ মাস স্পেনে থাকার প্রমাণ দেখাতে হবে। শর্ত পূরণকারীদের প্রথমে এক বছরের সাময়িক রেসিডেন্স পারমিট দেওয়া হবে, যা পরবর্তীতে নবায়নের সুযোগ রয়েছে। এই কার্ড পাওয়ার সাথে সাথেই সংশ্লিষ্ট ব্যক্তি বৈধভাবে কাজ করার অনুমতি পাবেন এবং একই সঙ্গে দেশটির উন্নত স্বাস্থ্যসেবা ও সোশ্যাল সিকিউরিটি সিস্টেমের যাবতীয় সুবিধা ভোগ করতে পারবেন।

সরকারের এই সাহসী পদক্ষেপকে স্বাগত জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। স্পেন সরকারের দাবি, বিপুল সংখ্যক মানুষকে মূলধারায় ফিরিয়ে আনলে শ্রমশোষণ বন্ধ হবে এবং দেশের অর্থনীতিতে গতির সঞ্চার হবে। ধারণা করা হচ্ছে, এর ফলে দেশটির জিডিপি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। অনানুষ্ঠানিক খাত থেকে বের হয়ে আসার এই সুযোগটি কাজে লাগিয়ে পাঁচ লাখেরও বেশি মানুষ এখন স্পেনে মর্যাদার সাথে বসবাসের স্থায়ী ভিত্তি খুঁজে পাবেন।

সূত্র: ইনফোমাইগ্রেন্টস

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে সবাইকে তাৎক্ষণিক সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এর মধ্যে রয়েছে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরও।
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
  ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান। একই সঙ্গে রাজ্যসভার সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন তিনি।  মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান মুরুগান। পদত্যাগের কারণ হিসেবে তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক শক্তি বাড়ানোর কথা জানিয়েছেন তিনি। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্যে দলের ভিত আরও মজবুত করতে পুরো সময় দিতে চান এই বিজেপি নেতা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মুরুগান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতমাতা ও তামিলনাড়ুর সেবা করার সুযোগ পাওয়া তার জীবনের সবচেয়ে বড় সম্মান। তিনি আরও বলেন, দিনমজুর পরিবারের সন্তান হিসেবে জীবন শুরু করে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাজ করার সুযোগ পাওয়া তার কাছে অত্যন্ত গর্বের বিষয়। মুরুগান জানিয়েছেন, এবার তিনি দলের তৃণমূল পর্যায়ে ফিরে যেতে চান। তামিলনাড়ুতে বিজেপিকে আরও শক্তিশালী করাই হবে তার প্রধান লক্ষ্য। এর আগে তামিলনাড়ুতে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এল মুরুগান। পরে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন তিনি। ২০৩০ সালে রাজ্যসভায় তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে পদত্যাগপত্রে তিনি অবিলম্বে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আরটিভি/ এসকেডি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তি পোপ
আরও পড়ুন
বিশ্বকাপ ফাইনালে হার নিয়ে অবশেষে মুখ খুললেন মেসি
চেক প্রজাতন্ত্রকে হারিয়ে স্পেনের হ্যাটট্রিক জয়
৫ গোলের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারাল স্পেন
ইংল্যান্ড-স্পেনের খেলাসহ টিভিতে আজকের খেলা