ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ভারতের শেয়ারবাজারে বড় ধস, গায়েব ১০ লাখ কোটি রুপি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৪ পিএম
ছবি সংগৃহীত

ভারতের ২০২৬-২৭ অর্থবছরের কেন্দ্রীয় বাজেট ঘোষণার পর দেশটির শেয়ারবাজারে বড় ধরনের বিপর্যয় নেমে এসেছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন শেয়ার লেনদেনে সিকিউরিটিজ ট্রানজ্যাকশন ট্যাক্স (এসটিটি) এবং মূলধনী লাভ কর (ক্যাপিটাল গেইন ট্যাক্স) বৃদ্ধির ঘোষণা দেওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর ফলে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে দেশটির শেয়ারবাজার থেকে প্রায় ১০ লাখ কোটি রুপি বাজার মূলধন এক নিমিষেই গায়েব হয়ে গেছে।

রোববার (১ ফেব্রুয়ারি) দ্য ইকোনমিক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, গত কয়েক বছরের মধ্যে বাজেটের দিন এটিই সবচেয়ে বড় বাজার পতনের ঘটনা।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, লেনদেন শেষে বিএসই সেনসেক্স ১ হাজার ৫৪৬ দশমিক ৮৪ পয়েন্ট বা ১ দশমিক ৮৮ শতাংশ কমে ৮০ হাজার ৭২২ দশমিক ৯৪ পয়েন্টে অবস্থান করছে।

অন্যদিকে, এনএসই নিফটি ৫০ সূচক ৪৯৫ দশমিক ২০ পয়েন্ট বা ১ দশমিক ৯৬ শতাংশ হ্রাস পেয়ে ২৪ হাজার ৮২৫ দশমিক ৪৫ পয়েন্টে নেমে আসে। বিএসইতে তালিকাভুক্ত কোম্পানিগুলোর সম্মিলিত বাজার মূলধন এক ধাক্কায় ৯ লাখ ৭২ হাজার কোটি রুপি কমে ৪৫০ দশমিক ১৫ লাখ কোটি রুপিতে দাঁড়িয়েছে।

মূলত ফিউচার্স ও অপশন (এফ অ্যান্ড ও) ট্রেডে কর বৃদ্ধির ঘোষণাই এই ধসের প্রধান কারণ হিসেবে চিহ্নিত হয়েছে।

আরও পড়ুন

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানান, ফিউচার্সে এসটিটি ০ দশমিক ০২ শতাংশ থেকে বাড়িয়ে ০ দশমিক ০৫ শতাংশ করা হয়েছে। এছাড়া অপশন প্রিমিয়াম এবং অপশন এক্সারসাইজে করের হার বাড়িয়ে ০ দশমিক ১৫ শতাংশ করা হয়েছে।

সরকারের দাবি, শেয়ারবাজারে অতিরিক্ত ফটকাবাজি কমানো এবং ছোট বিনিয়োগকারীদের সুরক্ষার লক্ষ্যেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এই ঘোষণার পরপরই ব্রোকারেজ হাউজ, স্টক এক্সচেঞ্জ এবং ট্রেডিং সংশ্লিষ্ট শেয়ারগুলোতে ব্যাপক বিক্রির চাপ তৈরি হয়। বিশেষ করে অ্যাঞ্জেল ওয়ান, বিএসই এবং গ্রো-এর মতো শেয়ারগুলোর দাম ৮ থেকে ১৩ শতাংশ পর্যন্ত কমে গেছে।

সেনসেক্সের শীর্ষ ৩০টি স্টকের মধ্যে এসবিআই, আদানি পোর্টস, টাটা স্টিল এবং ওএনজিসি-র মতো বড় কোম্পানিগুলোর শেয়ার ৪ থেকে ৬ শতাংশ পর্যন্ত দর হারিয়েছে। তবে বাজারের এই নেতিবাচক প্রতিক্রিয়ার বিপরীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই বাজেটকে ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করেছেন।

তিনি বলেন, এই বাজেট ভারতের সংস্কারের পথে নতুন গতি যোগ করবে এবং যুবসমাজের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। রাজস্ব ঘাটতি কমানো এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের ওপর জোর দিয়ে তিনি এই বাজেটকে ‘বিকশিত ভারতের’ শক্তিশালী ভিত্তি হিসেবে দাবি করেন।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
ফুসফুসে অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
ফুসফুসে অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি পোপ
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ইয়ংস্টাউনে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সংঘাতের কূটনৈতিক সমাধান খোঁজার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চ্যালেঞ্জের কথা তুলে ধরেন।
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
মাটির প্রায় ৪০০ ফুট গভীরে নাগরদোলা, মিনি-গলফ, বোলিং আর ভূগর্ভস্থ হ্রদে নৌকাবিহার অবিশ্বাস্য মনে হলেও এমনই এক ব্যতিক্রমী বিনোদনকেন্দ্র রয়েছে রোমানিয়ায়। প্রাচীন লবণ খনির ভেতরে গড়ে ওঠা এই পর্যটনকেন্দ্রের নাম স্যালিনা তুরদা।
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
ব্যস্ত জীবনে পর্যাপ্ত ঘুম যেন অনেকের কাছেই বিলাসিতা। কাজের চাপ, দীর্ঘ কর্মঘণ্টা আর যাতায়াতের ক্লান্তিতে ঘুমের সময় কমে আসছে প্রতিনিয়ত। বিশেষ করে জাপানে ঘুমের অভাব একটি পরিচিত সমস্যা।
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
আরও পড়ুন
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন
ভারতীয় গরু নিয়ে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের সংঘর্ষ, গুলিতে ইজারাদারের মৃত্যু
গাড়ির চাপায় তিন শিক্ষার্থী নিহত, চালক বললেন ‘বাবা সামলে নেবে’