বিশ্বের বৃহত্তম মুসলিম দেশে রোজা কবে, জানা গেল

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ , ০৮:৩৬ পিএম


বিশ্বের বৃহত্তম মুসলিম দেশে রোজা কবে, জানা গেল
ছবি: সংগৃহীত

বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়ায় পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটির ধর্ম মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী আগামী বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে সেখানে রোজা শুরু হতে যাচ্ছে। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাকার্তায় অনুষ্ঠিত চাঁদ দেখা কমিটির বিশেষ বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়। 

আরও পড়ুন

ইন্দোনেশিয়ার ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার দেশের বিভিন্ন প্রান্তের ৯৬টি স্থানে আধুনিক যন্ত্রপাতি ও খালি চোখে চাঁদ দেখার কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি দেশটির আবহাওয়া ও ভূপ্রকৃতি বিষয়ক সংস্থা বিএমকেজি মোট ৩৭টি পয়েন্টে তাদের পর্যবেক্ষণ দল নিয়োজিত রেখেছিল। তবে আকাশ মেঘলা থাকা এবং জ্যোতির্বিজ্ঞানের জটিলতায় দেশের কোথাও নতুন অর্ধচন্দ্রের দেখা পাওয়া যায়নি। ফলে ধর্মীয় বিধি অনুযায়ী শাবান মাস ৩০ দিন পূর্ণ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 

বিজ্ঞাপন

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান হিসাব অনুযায়ী অর্ধচন্দ্র দৃশ্যমান হওয়ার জন্য যে ন্যূনতম মানদণ্ড প্রয়োজন, তা মঙ্গলবার সন্ধ্যায় পূরণ হয়নি। ইসবাত বা চাঁদ দেখা কমিটির অধিবেশনের আগে আয়োজিত এক সেমিনারে জ্যোতির্বিদ সেসেপ নুরওয়েন্দায়া ব্যাখ্যা করেন, নতুন চাঁদের উচ্চতা এবং দিগন্তরেখার অবস্থান বিজ্ঞানসম্মতভাবে মঙ্গলবার সন্ধ্যায় দৃশ্যমান হওয়ার মতো অনুকূলে ছিল না।

আরটিভি/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission