ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চীনা জনগণকে বসন্ত উৎসবের শুভেচ্ছা কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর

আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৬ পিএম
ছবি: সংগৃহীত

শুরু হয়েছে চীনা নববর্ষ—অশ্ববর্ষ বা ইয়ার অব্ হর্স। এই উপলক্ষ্যে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত চীনের জনগণ এবং চীনা বংশোদ্ভূত কম্বোডিয়ানদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

শুভেচ্ছা বার্তায় হুন মানেত বলেন, প্রাচীনকাল থেকেই কম্বোডিয়া এবং চীনের মানুষ একে অপরের সুখে-দুখে ও বিপদে-আপদে সবসময় পাশে থেকেছে।

তিনি আরও বলেন, কম্বোডিয়ার সরকারের পক্ষ থেকে আমি সকল চীনা নাগরিক এবং চীনা বংশোদ্ভূত কম্বোডিয়ানদের অভিনন্দন জানাচ্ছি। যারা সেই প্রাচীনকাল থেকেই আমাদের সাথে আনন্দ এবং কষ্ট ভাগ করে নিয়েছেন, তাদের এই উৎসবে আমি একাত্মতা প্রকাশ করছি।

কম্বোডিয়ার আর্থ-সামাজিক উন্নয়নে সক্রিয় ভূমিকার জন্য বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা চীনা নাগরিক এবং চীনা বংশোদ্ভূত কম্বোডিয়ানদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন হুন মানেত।

আরও পড়ুন

সোমবার রাজপ্রাসাদে চীনা নববর্ষ উদযাপনের জন্য ঐতিহ্যবাহী সিংহ নৃত্য পরিবেশন করেন লোকশিল্পীরা। কম্বোডিয়ার উপ-প্রধানমন্ত্রী এবং রাজপ্রাসাদ বিষয়ক মন্ত্রী কুই সোফাল তাদের স্বাগত জানান।

কম্বোডিয়ার ইন্টারন্যাশনাল রিলেশনস ইনস্টিটিউটের মহাপরিচালক কিন ফিয়া বলেন, দুই দেশের গভীর সাংস্কৃতিক সম্পর্কের কারণে কম্বোডিয়ায় চীনা নববর্ষ ব্যাপকভাবে উদযাপিত হয়।

তিনি আরও জানান, অনেক কম্বোডিয়ান তাদের পূর্বপুরুষদের শিকড় চীনে খুঁজে পান। এই উৎসবটি সাংস্কৃতিক পরিচয় এবং সম্পর্কের বোধকে আরও দৃঢ় করে। তাছাড়া, এই আয়োজনটি সামাজিক বন্ধন বাড়িয়ে তোলে এবং পুরো সম্প্রদায়কে আনন্দ ও উৎসবের আমেজে একত্রিত করে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মানসিক শান্তির খোঁজে ২০ বছরের ডাক্তারি পেশা ছেড়ে খুললেন বান রুটির দোকান
চিকিৎসক হিসেবে ২০ বছরের দীর্ঘ কর্মজীবন। ছিল সম্মান, দায়িত্ব আর মানুষের চিকিৎসার মতো প্রধান কাজ।
মানসিক শান্তির খোঁজে ২০ বছরের ডাক্তারি পেশা ছেড়ে খুললেন বান রুটির দোকান
তারেক রহমানের সঙ্গে প্রথম বৈঠকে যে বার্তা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বৈঠক শেষে এ বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে। 
তারেক রহমানের সঙ্গে প্রথম বৈঠকে যে বার্তা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
নেতানিয়াহু মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই খালি জাতিসংঘের অধিবেশন কক্ষ
যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেওয়ার জন্য পোডিয়ামে দাঁড়ানোর পরপরই চরম এক নাটকীয় পরিস্থিতির তৈরি হয়। তার বক্তব্য শুরু হওয়ার সাথে সাথেই অধিবেশন কক্ষ ত্যাগ করে দলবেধে বাইরে চলে যান বিভিন্ন দেশের প্রতিনিধিরা।
নেতানিয়াহু মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই খালি জাতিসংঘের অধিবেশন কক্ষ
জাতিসংঘের উচ্চপর্যায়ের সাইড ইভেন্ট / মাতৃ ও নবজাতকের মৃত্যু রোধে ধাত্রীসেবা জোরদারের তাগিদ প্রধানমন্ত্রীর
প্রতিরোধযোগ্য মাতৃ ও নবজাতকের মৃত্যু রোধে প্রাথমিক স্বাস্থ্যসেবার সঙ্গে দক্ষ ধাত্রীসেবা বা মিডওয়াইফারির কার্যকর সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে এ ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা ও কার্যকর পদক্ষেপ বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে জাতিসংঘের উচ্চপর্যায়ের এক সাইড ইভেন্টে।
মাতৃ ও নবজাতকের মৃত্যু রোধে ধাত্রীসেবা জোরদারের তাগিদ প্রধানমন্ত্রীর
বাংলাদেশকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের পোস্ট
মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের নতুন করে ১১টি বিমান কেনার চুক্তি সই হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বিশেষ পোস্ট দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 
বাংলাদেশকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের পোস্ট
আরও পড়ুন
লালগালিচায় চীনের প্রেসিডেন্টকে স্বাগত জানালেন ট্রাম্প
ধামরাইয়ে চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুটের ঘটনা তদন্তে পুলিশ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বাংলাদেশের রাজনৈতিক দলের নেতাদের চীনে প্রশিক্ষণের প্রস্তাব