ছোট বাঁদরছানা পুঞ্চের করুণ কাহিনী, গোটা বিশ্বে ভাইরাল 

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:২৮ এএম


ছোট বাঁদরছানা পুঞ্চের করুণ কাহিনী, গোটা বিশ্বে ভাইরাল 
ছবি: সংগৃহীত

জাপানে জন্মানো এক ছোট বাঁদরছানা পুঞ্চ ও তার পুতুল ওরাং ওটাং-এর ভিডিও গোটা বিশ্বে ভাইরাল হয়েছে। জন্মের পরই মায়ের কাছ থেকে আলাদা হয়ে একাকিত্বের শিকার পুঞ্চের সরল ভালোবাসা ভিডিওতে ধারণ হওয়ায় নেটিজেনরা মুগ্ধ।

বিজ্ঞাপন

ভিডিওতে দেখা যায়, পুঞ্চ একটি পুতুল ওরাং ওটাং-এর সঙ্গে খেলছে, কোলে মাথা দিয়ে শুয়ে বিশ্রাম নিচ্ছে। জন্মের পরই মায়ের আদর থেকে বঞ্চিত হওয়া এই বাঁদরছানা চিড়িয়াখানার কর্মীরা তার জন্য একটি সফট টয় কিনে দেয়। এরপর থেকেই পুঞ্চ ওর সঙ্গে মেতেছে, যা দেখিয়ে দিয়েছে প্রাণীর সরল অনুভূতি।

চিড়িয়াখানায় পুঞ্চের প্রতি মানুষের আগ্রহও তুঙ্গে। সামাজিক মাধ্যমে ছড়ানো ভিডিওর কারণে দর্শক উপচে পড়েছে, এমনকি এক পাকিস্তানি ব্যক্তি শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, ছোট্ট বাঁদরের দিকে নজর রাখতে মানুষের ভিড় জমেছে।

বিজ্ঞাপন

এদিকে, পুঞ্চের সঙ্গে মজা করা পুতুলও এখন ব্যাপক জনপ্রিয়। আইকিয়া সংস্থার জঙ্গলস্কগ ব্র্যান্ডের ওরাং ওটাং-এর বিক্রি কয়েকগুণ বেড়ে গেছে। আইকিয়ার স্টোর পরিচালনাকারী ইংকা গ্রুপের বাণিজ্যিক ব্যবস্থাপক জাভিয়ের কুইনোনেস জানিয়েছেন, ভিডিওর ভাইরাল হওয়ার পর থেকে খেলনার চাহিদা এত বেড়ে গেছে যে, এক রিসেল ওয়েবসাইটে পুতুলটি ৩২৮ ডলারে বিক্রি হচ্ছে, যা নির্ধারিত মূল দামের ১৬ গুণ।

বিজ্ঞাপন

আরও পড়ুন

জন্মের সাত মাস পর পুঞ্চ প্রথমবার কোল পেয়েছে এবং কিছু বাঁদরের সঙ্গে সংস্পর্শ হয়েছে। ভাইরাল ভিডিওর মাধ্যমে পুঞ্চ এবং তার প্রিয় পুতুল ওরাং ওটাং এখন এক ইন্টারনেট সেনসেশন।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission