ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ , ০৭:০৭ পিএম


৫.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান
প্রতীকী ছবি

পাকিস্তানের ইসলামাবাদ ও খাইবার পাখতুনখোয়ার কিছু অংশে ৫ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।

বিজ্ঞাপন

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলএ পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে এ ভূমিকম্প অনুভূত হয়। বিশেষ করে খাইবার পাখতুনখোয়া (কে.পি.), আজাদ জম্মু ও কাশ্মীর (এ.জে.কে.), গিলগিট-বাল্টিস্তান (জি.বি.) এবং ইসলামাবাদ শহরে কম্পন অনুভূত হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ভূমিকম্পের সময় মানুষ আতঙ্কিত হয়ে বাড়ি ও অফিস থেকে বেরিয়ে এসেছে।

বিজ্ঞাপন

পাকিস্তান মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট (পিএমডি) জানিয়েছে, ভূমিকম্পটি বিকেল ৪টা ১২ মিনিটে ১১৪ কিলোমিটার গভীরে আঘাত হেনেছে। এর কেন্দ্র ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে।

আরও পড়ুন

দেশের বিভিন্ন স্থানে কম্পন অনুভূত হয়েছে গিলগিট, বাল্টিস্তান, সুয়াট, পেশাওয়ার, চিত্রাল, চারসাড্ডা, মোমান্ড, টাখতবাহি, আপার ও লোয়ার ডির, হরিপুর, মরদান, লান্ডি কোটাল এবং রাওয়ালা কোট এলাকায়।

বিজ্ঞাপন

তবে এতে এখন পর্যন্ত প্রাণহানি বা সম্পদের কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি। স্থানীয় কর্তৃপক্ষ জনগণকে শান্ত থাকার এবং সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission