ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

প্রকাশ্যে চুমু খাওয়ায় ২ তরুণী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৯ পিএম
ছবি: সংগৃহীত

পূর্ব আফ্রিকার দেশ উগান্ডা’য় প্রকাশ্যে চুমু খাওয়ার অভিযোগে দুই তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) পুলিশ এক বিবৃতিতে জানায়, তারা সমকামী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আটক হয়েছেন।

পুলিশ বলেছে, গ্রেপ্তারকৃত দুই তরুণীর একজন ২২ বছর বয়সী বিনোদনকর্মী, অন্যজন ২১ বছর বয়সী বেকার। তারা ১৮ ফেব্রুয়ারি আরুয়া সিটি, উত্তর-পশ্চিমাঞ্চল থেকে ধরা পড়েন। বিবৃতিতে আরও বলা হয়, দুই নারী অস্বাভাবিক ও সমকামি আচরণে জড়িত ছিলেন এবং দিনের বেলায় প্রকাশ্যে চুম্বন করেছিলেন।

উগান্ডা ২০২৩ সালে কঠোর সমকামিতা বিরোধী আইন পাস করে, যা অনুযায়ী একই লিঙ্গের মধ্যে যৌন সম্পর্কের শাস্তি আজীবন কারাদণ্ড। ‘গুরুতর অপরাধ’ হিসেবে বিবেচিত হলে মৃত্যুদণ্ডও ধার্য হতে পারে। আইনটি স্থানীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এবং পশ্চিমা সরকারের চাপ উপেক্ষা করেই কার্যকর করা হচ্ছে।

কর্তৃপক্ষ জানিয়েছেন, বিতর্কিত এই আইন প্রয়োগ অব্যাহত থাকবে।

সূত্র: রয়টার্স

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
ব্যস্ত জীবনে পর্যাপ্ত ঘুম যেন অনেকের কাছেই বিলাসিতা। কাজের চাপ, দীর্ঘ কর্মঘণ্টা আর যাতায়াতের ক্লান্তিতে ঘুমের সময় কমে আসছে প্রতিনিয়ত। বিশেষ করে জাপানে ঘুমের অভাব একটি পরিচিত সমস্যা।
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
বিশ্ববাজারে জ্বালানি তেল ও মার্কিন ডলারের দাম কমার মধ্যে বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১৩ অক্টোবর) আন্তর্জাতিক স্পট মার্কেটে সোনার দাম ০.৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৮৬ দশমিক ৯১ ডলারে দাঁড়িয়েছে।
বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
পাকিস্তানের মুলতানে শের শাহ সেতুর কাছে মঙ্গলবার (১৩ অক্টোবর) রেহমান বাবা এক্সপ্রেস ট্রেনের ১৪টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন।
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে পুলিশের ব্যারিকেড, ধরপাকড় আর তরুণদের প্রতিবাদ—সব মিলিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে দেশটির রাজনৈতিক পরিস্থিতি।
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
ফ্রান্সে হ্যাকারদের দখলে শত শত সুপারশপের ফ্রিজ, নষ্ট কোটি টাকার খাবার
ফ্রান্সের শত শত সুপারশপে সাইবার হামলা চালিয়ে শীতলীকরণ যন্ত্রের তাপমাত্রা বাড়িয়ে দিয়েছে হ্যাকাররা।
ফ্রান্সে হ্যাকারদের দখলে শত শত সুপারশপের ফ্রিজ, নষ্ট কোটি টাকার খাবার
আরও পড়ুন
খুলনার হত্যা মামলার আসামি চট্টগ্রামে ধরা
‘কাজ দেওয়ার’ কথা বলে ফ্ল্যাটে ডেকে নেওয়া হয় তরুণীকে, অতঃপর... 
সোনারগাঁয় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৫
চার্চের ঘণ্টা চুরির ঘটনায় মূল হোতাসহ গ্রেপ্তার ৪