হরমুজ প্রণালির কাছে মাল্টার পতাকাবাহী জাহাজে ইরানের হামলা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ০৭ মার্চ ২০২৬ , ০৩:০৮ পিএম


হরমুজ প্রণালির কাছে মাল্টার পতাকাবাহী জাহাজে ইরানের হামলা
ছবি: সংগৃহীত

পারস্য উপসাগরে মাল্টার পতাকাবাহী একটি তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

বিজ্ঞাপন

শনিবার (৭ মার্চ) সকালে হরমুজ প্রণালিতে আইআরজিসির নৌবাহিনীর সতর্কতা উপেক্ষা করার পর একটি তেল ট্যাংকারে একটি আত্মঘাতী ড্রোন হামলা চালানো হয়।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, আইআরজিসি নৌবাহিনীর বারবার সতর্কবার্তা উপেক্ষা করে হরমুজ প্রণালি এলাকায় চলাচল করায় ‘প্রিমা’ নামে একটি তেলবাহী জাহাজকে ড্রোন দিয়ে লক্ষ্যবস্তু করা হয়।

আরও পড়ুন

জাহাজ চলাচল সংক্রান্ত ওয়েবসাইট মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, ‘প্রিমা’ একটি তেল ও রাসায়নিকবাহী ট্যাংকার, যা মাল্টার পতাকাবাহী।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসন এবং ২৮ ফেব্রুয়ারি তেহরানে মার্কিন-ইসরায়েলি যৌথ হামলায় ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনির মৃত্যুর কারণে টানা অষ্টম দিনের মতো হরমুজ প্রণালি ইরানের কৌশলগত নিয়ন্ত্রণে রয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission