সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ২, আহত ১২

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

রোববার, ০৮ মার্চ ২০২৬ , ১১:১৯ পিএম


সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ২, আহত ১২
ছবি: সংগৃহীত

সৌদি আরবে একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় ২ জন নিহত হয়েছেন। নিহতদের একজন বাংলাদেশি অন্যজন ভারতীয়। এ সময় আহত হয়েছেন আরও ১২ জন। 

বিজ্ঞাপন

রোববার (৮ মার্চ) সৌদি আরবের আল-খার্জ গভর্নরেটের একটি কমপাউন্ডের ওই ভবনে হামলা চালানো হয়।

সৌদি আরবের সিভিল ডিফেন্স এজেন্সি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স—এ এক পোস্টেও এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন
আরও পড়ুন

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। তবে, এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

ইরানের রেভোল্যুশনারি গার্ড জানিয়েছে, সৌদি আরবের আল-খার্জসহ যেসব স্থানে মৃত্যুর খবর পাওয়া গেছে, সেখানে তারা রাডার সিস্টেম লক্ষ্য করে হামলা চালিয়েছিল।

বিজ্ঞাপন

আরটিভি/ এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission