শত্রুর গোপন আস্তানা খুঁজে দিতে মুসলিম দেশগুলোর সহায়তা চাইল ইরান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

বুধবার, ১১ মার্চ ২০২৬ , ০৫:১৯ পিএম


শত্রুর গোপন আস্তানা খুঁজে দিতে মুসলিম দেশগুলোর সহায়তা চাইল ইরান
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘নির্লজ্জ ও নৃশংস অপরাধের’ বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর সিনিয়র মুখপাত্র জেনারেল আবুল ফজল শেকারচি মার্কিন ও ইসরায়েলি বাহিনীকে সরাসরি যুদ্ধে অক্ষম হিসেবে অভিহিত করে তাদের বিরুদ্ধে সাধারণ মানুষকে ‘মানব ঢাল’ হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই অবস্থায় শত্রুর অবস্থান সুনির্দিষ্টভাবে চিহ্নিত করতে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক দেশসমূহ এবং মুসলিম জনগোষ্ঠীর প্রতি এক বিশেষ আহ্বান জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

ইরানি সংবাদ সংস্থা ডিফাপ্র্রেস-এর বরাতে ব্রিটিশ সংবাদমাদ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

আরও পড়ুন

জেনারেল শেকারচি বলেন,শত্রুরা সাধারণ মানুষকে ঢাল হিসেবে ব্যবহার করায় অপারেশন পরিচালনার ক্ষেত্রে বেসামরিক মানুষের ক্ষতির ঝুঁকি বেড়ে যাচ্ছে। আঞ্চলিক দেশগুলোর কাছ থেকে সুনির্দিষ্ট তথ্য পেলে ইরান নিখুঁতভাবে শত্রুর গোপন আস্তানায় আঘাত হানতে সক্ষম হবে এবং এতে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি সর্বনিম্ন পর্যায়ে রাখা সম্ভব হবে।

বিজ্ঞাপন

জেনারেল শেকারচি হুঁশিয়ারি দিয়ে বলেন, সরাসরি যুদ্ধের সক্ষমতা হারিয়ে এই দুই দেশের সামরিক বাহিনী এখন নারী ও শিশুদের হত্যা করে নিজেদের ব্যর্থতা ঢাকার চেষ্টা করছে। খুব শীঘ্রই ইরান এই বর্বর আচরণের সমুচিত জবাব দেবে এবং তাদের ওপর অত্যন্ত প্রাণঘাতী ও ধ্বংসাত্মক আঘাত হানা হবে। 

শেকারচি তার বিবৃতিতে আরও বলেন, সাধারণ জনগণকে জিম্মি করে যারা যুদ্ধ পরিচালনা করছে, তাদের জন্য ইরান ‘ক্রাশিং ব্লো’ বা গুঁড়িয়ে দেওয়ার মতো আঘাত সঞ্চয় করে রেখেছে। 

বিজ্ঞাপন

আরটিভি/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission