ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

এমনটা ঘটার কথা ছিল না, আমরা স্তম্ভিত: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ০৩:৪২ পিএম
ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে নতুন করে হামলা চালিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপসাগরীয় মিত্রদের ওপর এই ধরনের প্রতিশোধমূলক হামলাকে 'অপ্রত্যাশিত' বলে অভিহিত করেছেন। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, সংঘাত শুরু হওয়ার আগেই এই ধরণের পরিণতির বিষয়ে তাকে সতর্ক করা হয়েছিল।

ইরান ও মার্কিন-ইসরায়েল যুদ্ধ এখন তৃতীয় সপ্তাহে পদার্পণ করেছে। এই রক্তক্ষয়ী সংঘর্ষে এ পর্যন্ত অন্তত ২,০০০ মানুষের মৃত্যু হয়েছে এবং যুদ্ধ থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

ইরান সংযুক্ত আরব আমিরাতেও হামলা চালিয়েছে। এই হামলার কারণে দেশটির আকাশপথ সাময়িকভাবে বন্ধ করতে হয়। আমিরাতের তেল রপ্তানির অন্যতম প্রধান কেন্দ্র ফুজাইরাহ বন্দরে টানা দ্বিতীয় দিনের মতো ড্রোন হামলা হয়েছে।

সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ জানিয়েছে, আবুধাবির বানি ইয়াস এলাকায় একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সময় সেটির ধ্বংসাবশেষ নিচে পড়ে এক পাকিস্তানি নাগরিকের মৃত্যু হয়েছে।

সোমবার প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েতের মতো প্রতিবেশী দেশগুলোর ওপর ইরানের এই প্রতিশোধমূলক হামলা ছিল এক বড় বিস্ময়।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যের এই অন্য দেশগুলোর ওপর ইরানের চড়াও হওয়ার কথা ছিল না। কেউ এটা আশা করেনি। আমরা স্তম্ভিত।

আরও পড়ুন

তবে ট্রাম্পের এই দাবি নাকচ করে দিয়েছেন মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা। একজন মার্কিন কর্মকর্তা এবং গোয়েন্দা প্রতিবেদনের সাথে পরিচিত দুটি সূত্র জানিয়েছে, যুদ্ধ শুরুর আগেই ট্রাম্পকে এ বিষয়ে সতর্ক করা হয়েছিল। তাকে জানানো হয়েছিল যে ইরানে হামলা চালালে উপসাগরীয় দেশগুলোর ওপর ইরান পাল্টা আঘাত হানতে পারে বিশেষ করে তেহরান যদি মনে করে ওই দেশগুলো মার্কিন হামলাকে সমর্থন দিচ্ছে।

এছাড়া তেহরান যে অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার চেষ্টা করবে, সেই সতর্কবার্তাও অভিযানের আগেই ট্রাম্পকে দেওয়া হয়েছিল বলে ওই সূত্রগুলো নিশ্চিত করেছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে সবাইকে তাৎক্ষণিক সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এর মধ্যে রয়েছে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরও।
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
  ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান। একই সঙ্গে রাজ্যসভার সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন তিনি।  মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান মুরুগান। পদত্যাগের কারণ হিসেবে তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক শক্তি বাড়ানোর কথা জানিয়েছেন তিনি। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্যে দলের ভিত আরও মজবুত করতে পুরো সময় দিতে চান এই বিজেপি নেতা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মুরুগান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতমাতা ও তামিলনাড়ুর সেবা করার সুযোগ পাওয়া তার জীবনের সবচেয়ে বড় সম্মান। তিনি আরও বলেন, দিনমজুর পরিবারের সন্তান হিসেবে জীবন শুরু করে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাজ করার সুযোগ পাওয়া তার কাছে অত্যন্ত গর্বের বিষয়। মুরুগান জানিয়েছেন, এবার তিনি দলের তৃণমূল পর্যায়ে ফিরে যেতে চান। তামিলনাড়ুতে বিজেপিকে আরও শক্তিশালী করাই হবে তার প্রধান লক্ষ্য। এর আগে তামিলনাড়ুতে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এল মুরুগান। পরে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন তিনি। ২০৩০ সালে রাজ্যসভায় তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে পদত্যাগপত্রে তিনি অবিলম্বে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আরটিভি/ এসকেডি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তি পোপ
আরও পড়ুন
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
সৌদির বিমানবন্দরে হামলার ঘটনায় যুদ্ধে যোগ দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের
ট্রাম্পের নিষেধাজ্ঞার পর সংবাদমাধ্যমের বিরুদ্ধে তদন্ত
নোবেল পুরস্কার না পেয়ে নরওয়েকে হুমকি ট্রাম্পের