ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

কিউবার জাতীয় বিদ্যুৎ গ্রিড অচল, অন্ধকারে কোটি মানুষ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ১২:৫৪ পিএম
ছবি: সংগৃহীত

কিউবার জাতীয় বিদ্যুৎ গ্রিড গত সোমবার পুরোপুরি অচল হয়ে পড়েছে। এর ফলে দেশটির প্রায় এক কোটি মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন। মার্কিন নেতৃত্বাধীন তেল অবরোধের কারণে দ্বীপরাষ্ট্রটির জরাজীর্ণ বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা ভেঙে পড়ায় এই সংকট সৃষ্টি হয়েছে।

রয়টার্স ও সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কর্তৃপক্ষ বলছে, বড় কোনো বিদ্যুৎকেন্দ্র বিকল হয়নি। তবে সঞ্চালন ব্যবস্থায় সমস্যার কারণে পুরো গ্রিড ভেঙে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে ছোট ছোট সার্কিট বা মাইক্রোসিস্টেম চালু করে ধাপে ধাপে বিদ্যুৎ পুনরুদ্ধারের কাজ শুরু হয়েছে।

চলতি বছর যুক্তরাষ্ট্র কিউবার ওপর চাপ বাড়ানোর ফলে জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। বিশেষ করে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো গ্রেপ্তারের পর দেশটি থেকে কিউবায় তেল সরবরাহ বন্ধ হয়ে যায়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিউবায় তেল সরবরাহে নিষেধাজ্ঞা জোরদার করেছেন এবং অন্য দেশগুলোকে তেল বিক্রি করলে শুল্ক আরোপের হুমকিও দিয়েছেন। এতে দেশটির পুরনো ও দুর্বল বিদ্যুৎ ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়েছে। সংকট নিরসনে কিউবা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসেছে বলে গত শুক্রবার জানানো হয়। ট্রাম্প সাম্প্রতিক সময়ে বলেছেন, কিউবা ধসে পড়ার দ্বারপ্রান্তে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় আগ্রহী।

আরও পড়ুন

দীর্ঘদিন ধরেই কিউবার মানুষ বিদ্যুৎ সংকটে অভ্যস্ত। তেলের ঘাটতি ও পুরনো অবকাঠামোর কারণে নিয়মিত লোডশেডিং ও গ্রিড বিপর্যয় ঘটছে। রাজধানী হাভানার বাসিন্দা দিয়ানা মাচিন বলেন, এই খবর আমাকে অবাক করেনি। এখন সবাই বিকল্প উপায়ে চলার চেষ্টা করছে। আমরা এমন জীবনযাপনে অভ্যস্ত হয়ে যাচ্ছি।

রয়টার্সের তথ্য অনুযায়ী, চলতি বছরে কিউবায় মাত্র দুটি ছোট জাহাজে তেল এসেছে। এর মধ্যে একটি মেক্সিকো থেকে এবং অন্যটি জামাইকা থেকে রান্নার গ্যাস নিয়ে এসেছে।

এক সময় কিউবার প্রধান জ্বালানি সরবরাহকারী ভেনেজুয়েলা এ বছর এখনো কোনো তেল পাঠায়নি। এছাড়া দেশটির প্রধান বন্দরগুলোতেও বড় কোনো জ্বালানি আমদানির কার্যক্রম দেখা যায়নি। এই পরিস্থিতি কিউবার দীর্ঘদিনের জ্বালানি সংকট আরও তীব্র করে তুলেছে, যা দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনযাত্রায় মারাত্মক প্রভাব ফেলছে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
পাকিস্তানের মুলতানে শের শাহ সেতুর কাছে মঙ্গলবার (১৩ অক্টোবর) রেহমান বাবা এক্সপ্রেস ট্রেনের ১৪টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন।
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে পুলিশের ব্যারিকেড, ধরপাকড় আর তরুণদের প্রতিবাদ—সব মিলিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে দেশটির রাজনৈতিক পরিস্থিতি।
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
ফ্রান্সে হ্যাকারদের দখলে শত শত সুপারশপের ফ্রিজ, নষ্ট কোটি টাকার খাবার
ফ্রান্সের শত শত সুপারশপে সাইবার হামলা চালিয়ে শীতলীকরণ যন্ত্রের তাপমাত্রা বাড়িয়ে দিয়েছে হ্যাকাররা।
ফ্রান্সে হ্যাকারদের দখলে শত শত সুপারশপের ফ্রিজ, নষ্ট কোটি টাকার খাবার
সৌদি বিমানবন্দরে হামলার আগে বাজেনি অ্যালার্ম, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
সৌদি আরবের রাজধানী রিয়াদের বিমানবন্দরে একের পর এক প্রাণঘাতী হামলার আগে সাধারণ মানুষকে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি।
সৌদি বিমানবন্দরে হামলার আগে বাজেনি অ্যালার্ম, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
৬৫ বছর পর ধরা পড়ল খুনি, ছিলেন পুলিশের গোয়েন্দা কর্মকর্তা
যুক্তরাষ্ট্রের শিকাগোতে আট বছর বয়সী এক শিশুকে হত্যার ৬৫ বছর পর রহস্যের সমাধান হয়েছে।
৬৫ বছর পর ধরা পড়ল খুনি, ছিলেন পুলিশের গোয়েন্দা কর্মকর্তা
আরও পড়ুন
আরেক দেশে সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে মার্কিন সেনাবাহিনী
চোখে হঠাৎ অন্ধকার দেখছেন? যে বিপদের সংকেত হতে পারে
ঘটতে যাচ্ছে বিরল ঘটনা, ৬ মিনিটের বেশি অন্ধকারে ডুববে যেসব শহর
পূর্ণ সূর্যগ্রহণে নামবে অন্ধকার, দেখা মিলবে বিরল সূর্যাস্ত