ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

মার্কিন ন্যাশনাল কাউন্টার টেররিজমের পরিচালকের পদত্যাগ, ট্রাম্পের জন্য বড় ধাক্কা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ১২:১৫ পিএম
ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত যুদ্ধের প্রতিবাদে এবং মার্কিন প্রশাসনের নীতিগত অবস্থানের তীব্র সমালোচনা করে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের অন্যতম প্রভাবশালী গোয়েন্দা কর্মকর্তা জো কেন্ট। পদত্যাগের আগে তিনি ন্যাশনাল কাউন্টার-টেররিজম সেন্টারের পরিচালকের দায়িত্বে ছিলেন।

মঙ্গলবার (১৭ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের পদত্যাগপত্র প্রকাশ করে তিনি ওয়াশিংটনের রাজনৈতিক ও সামরিক মহলে তোলপাড় সৃষ্টি করেছেন।

প্রেসিডেন্ট ট্রাম্পকে উদ্দেশ্য করে লেখা চিঠিতে জো কেন্ট সাফ জানিয়েছেন, তিনি বিবেকের তাড়নায় এই ‘অন্যায্য’ যুদ্ধকে সমর্থন করতে পারছেন না। তিনি লিখেন, আমি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে পদত্যাগ করছি। ইরান আমাদের দেশের জন্য কোনো আসন্ন হুমকি ছিল না। এটি স্পষ্ট যে, আমরা কেবল ইসরায়েল এবং তাদের শক্তিশালী আমেরিকান লবির চাপেই এই ধ্বংসাত্মক যুদ্ধ শুরু করেছি।

১১ বার সম্মুখ সমরে অংশ নেওয়া এই যুদ্ধ-বিশারদ তার চিঠিতে ২০০৩ সালের ইরাক যুদ্ধের উদাহরণ টেনে এক ভয়াবহ সতর্কবার্তা দিয়েছেন।

তিনি অভিযোগ করেন, ইসরায়েলি কর্মকর্তাদের একটি বড় অংশ এবং মার্কিন সংবাদমাধ্যমের একাংশ পরিকল্পিতভাবে আপনার (ট্রাম্প) কাছে ভুল তথ্য সরবরাহ করেছে। তাদের লক্ষ্য ছিল আমেরিকা ফার্স্ট’ নীতিকে ধূলিসাৎ করে আপনাকে যুদ্ধে নামানো। ঠিক এই একই কৌশলে আমাদের একসময় ইরাক যুদ্ধের চোরাবালিতে টেনে নেওয়া হয়েছিল, যার ফলে আমাদের হাজার হাজার দেশপ্রেমিক প্রাণ হারিয়েছিলেন। আমরা সেই একই ভুলের পুনরাবৃত্তি করতে পারি না।

আরও পড়ুন

জো কেন্টের এই প্রতিবাদের পেছনে রয়েছে এক হৃদয়বিদারক পারিবারিক ইতিহাস। তার প্রথম স্ত্রী শ্যানন কেন্ট, যিনি মার্কিন নৌবাহিনীর একজন দক্ষ গোয়েন্দা কর্মী ছিলেন, ২০১৯ সালে সিরিয়ায় এক আত্মঘাতী হামলায় নিহত হন। কেন্ট তার চিঠিতে স্ত্রীকে হারানোর সেই ক্ষত স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘আমি একজন ‘গোল্ড স্টার’ স্বামী। ইসরায়েলের তৈরি করা একটি অর্থহীন যুদ্ধে আমি আমার স্ত্রীকে হারিয়েছি। আমি আর চাই না মার্কিন নাগরিকদের রক্ত দিয়ে অন্য দেশের স্বার্থ রক্ষা করা হোক।’

জো কেন্টের পদত্যাগ ও অভিযোগের পর ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হন ডোনাল্ড ট্রাম্প। তিনি কেন্টের মূল্যায়নকে সরাসরি নাকচ করে দিয়ে বলেন, আমি সবসময় জানতাম সে ভালো লোক, কিন্তু জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে সে অত্যন্ত দুর্বল। সে বলছে ইরান নাকি আমাদের জন্য হুমকি নয়! এমন চিন্তা যার মাথায় থাকে, তার এই প্রশাসন থেকে বিদায় নেওয়াটাই দেশের জন্য মঙ্গলের। হোয়াইট হাউসের পক্ষ থেকেও কেন্টের অভিযোগগুলোকে ‘অপমানজনক ও হাস্যকর’ বলে বর্ণনা করা হয়েছে।

জো কেন্টের এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের রিপাবলিকান শিবিরের ভেতরেও ফাটল ধরিয়েছে। প্রভাবশালী সংবাদিক ও উপস্থাপক টাকার কার্লসন কেন্টের সাহসিকতার প্রশংসা করেছেন। অন্যদিকে, অনেক রিপাবলিকান নেতা তাকে ‘অবিশ্বস্ত’ এবং তার বক্তব্যকে ‘ইহুদিবিদ্বেষী’ বলে আখ্যা দিয়েছেন।

বিশ্লেষকরা বলছেন, জো কেন্ট কেবল একজন কর্মকর্তা নন, তিনি ট্রাম্পের কট্টর সমর্থকদের কাছে একজন হিরো। তার এই বিদ্রোহ আগামী নির্বাচনে ট্রাম্পের জনপ্রিয়তায় বড় ধরণের নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে যারা বৈদেশিক যুদ্ধে মার্কিন সেনা পাঠানোর বিরোধী, কেন্টের এই চিঠি তাদের জন্য একটি বড় অস্ত্র হয়ে দাঁড়িয়েছে। এটি ট্রাম্পের জন্য বড় ধাক্কা।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
পাকিস্তানের মুলতানে শের শাহ সেতুর কাছে মঙ্গলবার (১৩ অক্টোবর) রেহমান বাবা এক্সপ্রেস ট্রেনের ১৪টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন।
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে পুলিশের ব্যারিকেড, ধরপাকড় আর তরুণদের প্রতিবাদ—সব মিলিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে দেশটির রাজনৈতিক পরিস্থিতি।
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
ফ্রান্সে হ্যাকারদের দখলে শত শত সুপারশপের ফ্রিজ, নষ্ট কোটি টাকার খাবার
ফ্রান্সের শত শত সুপারশপে সাইবার হামলা চালিয়ে শীতলীকরণ যন্ত্রের তাপমাত্রা বাড়িয়ে দিয়েছে হ্যাকাররা।
ফ্রান্সে হ্যাকারদের দখলে শত শত সুপারশপের ফ্রিজ, নষ্ট কোটি টাকার খাবার
সৌদি বিমানবন্দরে হামলার আগে বাজেনি অ্যালার্ম, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
সৌদি আরবের রাজধানী রিয়াদের বিমানবন্দরে একের পর এক প্রাণঘাতী হামলার আগে সাধারণ মানুষকে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি।
সৌদি বিমানবন্দরে হামলার আগে বাজেনি অ্যালার্ম, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
৬৫ বছর পর ধরা পড়ল খুনি, ছিলেন পুলিশের গোয়েন্দা কর্মকর্তা
যুক্তরাষ্ট্রের শিকাগোতে আট বছর বয়সী এক শিশুকে হত্যার ৬৫ বছর পর রহস্যের সমাধান হয়েছে।
৬৫ বছর পর ধরা পড়ল খুনি, ছিলেন পুলিশের গোয়েন্দা কর্মকর্তা
আরও পড়ুন
জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড় 
সৌদির বিমানবন্দরে হামলার ঘটনায় যুদ্ধে যোগ দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের
ট্রাম্পের নিষেধাজ্ঞার পর সংবাদমাধ্যমের বিরুদ্ধে তদন্ত
নোবেল পুরস্কার না পেয়ে নরওয়েকে হুমকি ট্রাম্পের