ইংল্যান্ডের হাঁটার নতুন পথ চালু, স্বীকৃতি পেল বিশ্বে দীর্ঘতম হাঁটার পথ হিসেবে 

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ , ০৪:৩৩ পিএম


ইংল্যান্ডের হাঁটার নতুন পথ চালু, স্বীকৃতি পেল বিশ্বে দীর্ঘতম হাঁটার পথ হিসেবে 
ছবি: সংগৃহীত

গোটা ইংল্যান্ডকে ঘিরে নির্মিত নতুন উপকূলীয় হাঁটার পথ আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। ‘রাজা তৃতীয় চার্লস কিং চার্লস থ্রি ইংল্যান্ড কোস্ট পাথ’ নামে পরিচিত এই পথের দৈর্ঘ্য ২,৬৮৯ মাইল, যা এটিকে বিশ্বের দীর্ঘতম ‘ম্যানেজড কোস্টাল ওয়াকিং রুট’ হিসেবে স্বীকৃতি দিয়েছে।

বিজ্ঞাপন

সরকারি সংস্থা ন্যাচারাল ইংল্যান্ড জানায়, এটি প্রথমবারের মতো ইংল্যান্ডের পুরো উপকূলকে একটি ধারাবাহিক ট্রেইলে যুক্ত করেছে। এখন যেকোনো স্থান থেকে সমুদ্রতটে পৌঁছে ডানে বা বামে হেঁটে দীর্ঘ পথ অতিক্রম করা সম্ভব।

পথটি লবণাক্ত জলাভূমি, বালুকাময় সৈকত, পাহাড়ি প্রান্তর, বালিয়াড়ি এবং ঐতিহাসিক উপকূলীয় শহরের মধ্য দিয়ে বিস্তৃত। বিশেষ আকর্ষণ হিসেবে আছে সেভেন সিস্টার্স এলাকার চুনাপাথরের পাহাড়, যা নতুন ঘোষিত একটি ন্যাশনাল নেচার রিজার্ভের অংশ।

বিজ্ঞাপন

প্রকল্পটি শুরু হয়েছিল গর্ডন ব্রাউনের শাসনামলে এবং ১৮ বছর ধরে বাস্তবায়িত হয়েছে, যা সাতজন প্রধানমন্ত্রীর মেয়াদকাল জুড়ে চলেছে। ইতিমধ্যে পথটির প্রায় ৮০ শতাংশ খুলে দেওয়া হয়েছে এবং বাকি অংশও চলতি বছরের মধ্যে সম্পন্ন হওয়ার কথা।

আরও পড়ুন

এই প্রকল্পে এক হাজার মাইলের বেশি নতুন ট্রেইল নির্মাণ করা হয়েছে, পুরোনো পথ উন্নত করা হয়েছে এবং আগে জনসাধারণের জন্য নিষিদ্ধ অনেক এলাকা উন্মুক্ত করা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এটি শুধু পর্যটনের জন্য নয়, সাধারণ মানুষকে উপকূলীয় প্রকৃতির সঙ্গে সংযোগ স্থাপনের এক নতুন সুযোগও দেবে।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission