ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি সৌদি আরবের

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ , ০৩:৩৪ পিএম


ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি সৌদি আরবের
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে সম্পর্কের সব আস্থা ভেঙে গেছে— এমন মন্তব্য করে প্রয়োজনে সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সৌদি আরব।

বিজ্ঞাপন

দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেছেন, বর্তমান পরিস্থিতিতে রিয়াদ নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত।

বুধবার (১৮ মার্চ) রাতে রিয়াদ লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর বৃহস্পতিবার (১৯ মার্চ) ভোরে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ইরানের চাপ সৃষ্টির কৌশল শেষ পর্যন্ত তাদের বিরুদ্ধেই যাবে। রাজনৈতিক ও নৈতিক— দুই দিক থেকেই এর পরিণতি নেতিবাচক হবে। তাই প্রয়োজন হলে সামরিক জবাব দেওয়ার অধিকার সৌদি আরব রাখে।

বিজ্ঞাপন

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে পরিস্থিতি জটিল হয়েছে। ইরান অভিযোগ করেছে, তাদের সাউথ পার্স গ্যাসক্ষেত্রে ইসরায়েল হামলা চালিয়েছে। এর প্রতিশোধ হিসেবে উপসাগরীয় অঞ্চলের তেল-গ্যাস স্থাপনাকে লক্ষ্যবস্তু করার ঘোষণা দেয় তেহরান। সেই ধারাবাহিকতায় কাতার ও সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, সংঘাত শুরুর পর থেকে ইরানের ছোড়া শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন তারা প্রতিহত করেছে। তবে সর্বশেষ হামলায় রিয়াদের সাধারণ মানুষ প্রথমবারের মতো বিস্ফোরণের শব্দ শুনতে পান এবং মোবাইলে সতর্কবার্তা পান, যা পরিস্থিতির ভয়াবহতাই তুলে ধরে।

বিজ্ঞাপন

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, রিয়াদের দিকে ধেয়ে আসা চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। তবে কিছু ধ্বংসাবশেষ শহরের দক্ষিণে একটি তেল শোধনাগারের কাছে গিয়ে পড়ে।

এদিকে রিয়াদে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, কাতার ও সিরিয়াসহ প্রায় এক ডজন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেন। বৈঠক চলাকালীনই আকাশে প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দৃশ্য দেখা যায়, যা পরিস্থিতির তীব্রতাকে আরও স্পষ্ট করে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রিন্স ফয়সাল বলেন, ইরান দীর্ঘদিন ধরে সরাসরি এবং আঞ্চলিক বিভিন্ন গোষ্ঠীর মাধ্যমে প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে পরিকল্পিতভাবে শত্রুতামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। তিনি তেহরানকে অবিলম্বে এসব কার্যক্রম বন্ধের আহ্বান জানান।

উল্লেখ্য, ২০২৩ সালে দুই দেশ কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করলেও বর্তমান সংঘাত সেই অগ্রগতিকে প্রশ্নের মুখে ফেলেছে। সৌদি পররাষ্ট্রমন্ত্রী জানান, তারা এখনো কূটনৈতিক সমাধানকেই অগ্রাধিকার দেন। তবে ইরান যদি দ্রুত আগ্রাসন বন্ধ না করে, তাহলে পারস্পরিক আস্থা পুনর্গঠনের সুযোগ প্রায় থাকবেই না।

তিন সপ্তাহ ধরে চলা এই সংঘাতে উত্তেজনা কমার কোনো লক্ষণ নেই। বরং এর প্রভাব পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ছে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করছে। সূত্র: রয়টার্স

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission